ভারত-বাংলাদেশ টেস্টে হামলার হুমকিকে পাত্তা দিচ্ছে না বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৮

ভারত ও বাংলাদেশের দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর। কানপুরে দ্বিতীয় ম্যাচ হবে ২৭ সেপ্টেম্বর। এই টেস্টে সফরকারী দলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। পরিস্থিতি এমন যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই ম্যাচের ভেন্যু ইন্দোরে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছে না।

বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাও ঘটেছে এবং ঘটছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদস্বরূপ আসন্ন সিরিজে হামলার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। বর্তসান পরিস্থিতি এমন যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই ম্যাচের ভেন্যু ইন্দোরে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। বিসিসিআইর ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যম এপিবি লাইভকে জানিয়েছে, এখনও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শিগগিরই ঘোষণা আসছে।

এর আগে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচের বিরোধিতা করেছিল হিন্দু মহাসভা। ১৪ আগস্ট প্রকাশিত রিপোর্টে পিটিআই মহাসভা ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদবাজের উদ্ধৃতি দেয়, ‘বাংলাদেশের হামলার শিকার হিন্দুরা। মন্দির ধ্বংস করা হয়েছে। হিন্দু মহাসভা গোয়ালিয়রে ভারত-বাংলাদেশের ক্রিকেট ম্যাচের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে।’
 
যদিও এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এই বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘এমন বিষয়গুলো (হুমকি) ঘটে। প্রায় সব দেশে খেলতে গেলে এমন কিছু হয়। আমি মনে করি না এটা বড় কোনও হুমকি। আমরা সূচি অনুযায়ী সফরে যাবো। আমরা স্বাগতিক বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা বিশ্বাস করি, তারা এই সফরে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে এবং প্রয়োজনে নিরাপত্তা বাড়াবে।’

দুই টেস্টের পর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশের উদ্দেশে রওনা হবে নাজমুল হোসেন শান্তরা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী