গ্রিনের অলরাউন্ড নৈপুণ্যে স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫১

প্রথমে বল হাতে তিন উইকেট নিয়ে স্কটল্যান্ডকে অল্পতে বেঁধে দেন। তারপর ব্যাট হাতে অপরাজিত ইনিংস খেলেন। ক্যামেরন গ্রিন অলরাউন্ড নৈপুণ্য দেখালেন। এডিনবার্গে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করার নায়ক তিনি।

টসে জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং নেয়। তারপর ১৮ রানে স্কটল্যান্ড প্রথম উইকেট হারালেও জর্জ মানসির সঙ্গে ব্র্যান্ডন ম্যাকমুলেন দাঁড়ানোর চেষ্টা করছিলেন। মানসিকে (২৫) ফিরিয়ে ৩৪ রানের জুটি ভেঙে ব্রেকথ্রু আনেন গ্রিন। দ্বিতীয় ম্যাচের মতো তারপর কেবল একাই লড়াই করেছেন ম্যাকমুলেন।

গ্রিনের পরের দুই শিকার স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন ও মাইকেল লিস্ক। ম্যাকমুলেন ৩৯ বলে ৫৬ রানের সেরা ইনিংস খেলেন। তার টানা দ্বিতীয় ফিফটি বিফলে গেলো। কারণ পুঁজিটা ছিল বেশ সাদামাটা। ৯ উইকেটে ১৪৯ রান করে স্বাগতিকরা।

গ্রিন ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান অ্যারন হার্ডি ও শন অ্যাবট।

লক্ষ্যে নেমে ট্র্যাভিস হেড (১২) ও জেক ফ্রেসার ম্যাকগুর্ক (০) টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হন। দুই ওপেনারের বিদায়ে কোনও সমস্যা হয়নি অজিদের। মিচেল মার্শকে নিয়ে গ্রিন ৬১ রানের জুটি গড়েন। মার্শ (৩১) বিদায় নেওয়ার পর টিম ডেভিডের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন। ডেভিডও (২৫) গ্রিনের সঙ্গে জয়ের সঙ্গী হতে পারেননি। 

অ্যারন হার্ডিকে নিয়ে গ্রিন দলকে জয়ের বন্দরে নেন। তিনি ৩৯ বলে ২ চার ও ৫ ছয়ে ৬২ রানে অপরাজিত ছিলেন। ১১ রানে খেলছিলেন হার্ডি। ১৬.১ ওভারে ৪ উইকেটে ১৫৩ রান করে অস্ট্রেলিয়া।

তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জিতলো অস্ট্রেলিয়া। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের