দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৩

শ্রীলঙ্কাতে বাংলাদেশের মেয়েদের জয়রথ চলছেই। রবিবার ১০ রানে জিতে দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা তরুণ ক্রিকেটারদের নিয়ে ‘এ’ দল গঠন করলেও বাংলাদেশ ‘এ’ দলে জাতীয় ক্রিকেটারদের আধিক্য বেশি। মূলত বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ‘এ’ দল সেখানে খেলতে গেছে। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা আলম ও শামীমা সুলতানা। অবশ্য নিয়মিত ম্যাচ জিতলেও বাংলাদেশের মেয়েরা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি।

রবিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৭ রানের স্বল্প পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক মেয়েরা। তাতে দুই ম্যাচ আগেই ৩-০ ব্যবধান বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ নিশ্চিত হয়েছেছে। 

সতীর্থদের নিয়ে উদযাপনে বাংলাদেশ দল। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ২.৪ ওভারে দুই ওপেনার দিলার আক্তার ও সাথী রানী মিলে ২৮ রান যোগ করেন। দিলার ১০ বলে ১৩ রান করে রান আউট হতেই অবশ্য ছন্দপতনও ঘটে। ওপেনার সাথী রানী এবং মিডল অর্ডার ব্যাটার রিতু মনি কেবল প্রতিরোধ গড়েছেন। সাথীর ব্যাট থেকে এসেছে ২৬ রানের সর্বোচ্চ ইনিংস। রিতু খেলেন অপরাজিত ২৫ রানের ইনিংস। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১২ রানের ইনিংস। এই চার ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।  

লঙ্কান বোলারদের মধ্যে মালশা শেহানী সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মাদুশানি নেন দুটি উইকেট।

৯৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে লঙ্কানদের ইনিংস। সর্বোচ্চ ২২ রান আসে নীলক্ষণ সন্দামিনীর ব্যাট থেকে। ২১ রানের ইনিংস খেলেন কৌশিনী নুথিয়াঙ্গা। 

বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার, রাবেয়া খান ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী