ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৭

ম্যানচেস্টারের আবহাওয়ার পূর্বাভাস ভুল ছিল না। দিনের শুরুর হালকা বৃষ্টির কারণে রবিবার বিকাল চারটার কিছুক্ষণ পর সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তাতে করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ১-১ এ সিরিজ ট্রফি ভাগাভাগি করে নিতে হয়েছে।

সাউদাম্পটনে স্বাগতিক অস্ট্রেলিয়া দুর্দান্ত জয় পায়। তারপর কার্ডিফে ইংল্যান্ড রান তাড়ায় দারুণ পারফর্ম করে সিরিজে সমতা ফেরায়।

তৃতীয় টি-টোয়েন্টিতে দুই দলই যে তাদের সেরা ফাস্ট বোলারদের ডাকবে, তা প্রত্যাশিত ছিল। জোফরা আর্চার ও জশ হ্যাজেলউড কার্ডিফে বিশ্রাম নিয়েছিলেন। মিচেল মার্শ অসুস্থ থাকায় একাদশ ঘোষণা নিয়ে অস্ট্রেলিয়া কিছুটা বিপাকে পড়েছিল। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে একাদশ উন্মোচিতই হলো না।

অস্ট্রেলিয়া এনিয়ে টানা ষষ্ঠ টি-টোয়েন্টি খেলতে নেমেছিল। ইংলিশদের মুখোমুখি হওয়ার আগে তারা স্কটল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল। 

এবার দুই দলের মনোযোগ চলে যাবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দিকে। বৃহস্পতিবার নটিংহ্যামে হ্যারি ব্রুকের নেতৃত্বে অজিদের মুখোমুখি হবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে দেখা যাবে স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ককে। ৫০ ওভারের সিরিজ খেলতে তারা ইংল্যান্ডে পা রেখেছেন।

আগামী বছর ফেব্রুয়ারির চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ১১ দিনের ব্যবধানে এই পাঁচ ম্যাচের সিরিজে নিজেদের ঝালাই করে নেবে দুই দল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম