বিদেশের মাটিতে দলের সঙ্গে তামিমের ভিন্ন এক অভিজ্ঞতা 

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৪

ধারাভাষ্য কক্ষে আগেই অভিষেক হয়েছে তামিম ইকবালের। কিন্তু চেন্নাইয়ে চলমান টেস্টে অভিজ্ঞতাটা সম্পূর্ণ অন্যরকম। দলের সঙ্গে বহুবার বিদেশ সফর করেছেন খেলোয়াড়ের ভূমিকায়। এবারই প্রথম ঘরের বাইরে অন্য ভূমিকায় দেখা গেলো তাকে। চলমান ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনেই রবী শান্ত্রী, হার্ষা ভোগলে, আতহার আলী খান, দীনেশ কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন তামিম। 

তামিম এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অতিথি হিসেবে ধারাভাষ্য কক্ষে বসেছিলেন। তার পর আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য কক্ষে অভিষেক হয় ২০২৩ সালে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে। ঘরের মাঠে তখনও অতিথি হিসেবে ধারাভাষ্য দিয়েছেন। 

তামিম যদিও এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তার পরেও এই অঙ্গনে নিজেকে অন্যভাবে মেলে ধরার চেষ্টা করছেন। যেমনটা সাধারণত তাকে দেখা যায় না। স্যুটেড-বুটেড হয়ে পুরোপুরি নতুন চেহারায় চলমান টেস্টে মাইক হাতে কথা বলছেন তিনি। 

অবশ্য ধারাভাষ্য কক্ষে যাওয়ার আগে সতীর্থদের সঙ্গে তাকে কথাও বলতে দেখা গেছে। ম্যাচের আগে পেসার তাসকিন আহমেদ ও স্পিনার তাইজুলের সঙ্গে কথা বলেছেন। তার পরেই ধারাভাষ্য কক্ষে ফিরে আসেন। 

পরে এক সময় ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে মুমিনুল হককে ঘিরে প্রশংসাসূচক মন্তব্যও করেন তিনি। ধারাভাষ্য কক্ষে যাওয়ার আগে অবশ্য স্টার স্পোর্টসের বিশ্লেষণধর্মী প্রোগ্রামে অংশ নেন।

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী