রাচিনের লড়াইয়ের পরও প্রবাথের স্পিনে কাবু নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪

গতকালকেই টেস্টটা নিজেদের হাতের মুঠোয় নিয়েছিল শ্রীলঙ্কা। ২৭৫ রানের লক্ষ্য দিয়ে চতুর্থ দিন ৮ উইকেট তুলে নিয়েছিল স্বাগতিক দল। জয়ের জন্য দরকার ছিল আর শেষ ২ উইকেট। নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৬৮ রান। কিন্তু তাদের জয়ের পধে বাধা হয়ে ছিলেন রাচিন রবীন্দ্র।  একার লড়াইয়ে শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ দিন সকালে তার প্রতিরোধ ভাঙতেই দ্রুত গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। তাতে প্রথম টেস্টে গলে ৬৩ রানের অসাধারণ এক জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে লঙ্কান দল।  

রাচিন আগের দিন থেকে লড়াই করলেও শেষ দিনে নিউজিল্যান্ডের বাকি দুই উইকেট নিতে সময় লেগেছে মাত্র ১৫ মিনিট। সকালের দ্বিতীয় ওভারে রাচিনকে ৯২ রানে লেগবিফোরের ফাঁদে ফেলে সব আয়োজন সম্পন্ন করেন প্রবাথ জয়াসুরিয়া। এক ওভার পর কিউই দল গুটিয়ে যায় ২১১ রানে। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কিউইদের পেছনে ফেলে তিনে উঠেছে লঙ্কান দল।  

দলের জয়ে মূল অবদান বামহাতি স্পিনার জয়াসুরিয়ার। ৬৮ রানে ৫ উইকেট নিয়েছেন। যা টেস্টে তার অষ্টমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার নজির। গলেই নিয়েছেন সাতবার। শেষ পর্যন্ত দুই ইনিংসে ২০৪ রান ৯ উইকেট শিকারে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন। 

আগের দিন দারুণ লড়াই করা রাচিন শেষ দিন টিকতে পারেন মাত্র ৮ বল। তাকে আর্ম বল দিয়ে ফাঁদে ফেলেন প্রবাধ। তাতে সেঞ্চুরি বঞ্চিত হয়ে ১৬৮ বলে ৯২ রানে ফিরেছেন। 

এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো সুযোগ তৈরি হয়েছে শ্রীলঙ্কার। ফাইনালে যাওয়ার সম্ভাবনা টিকে রয়েছে। বিপরীতে নিউজিল্যান্ডের কাজটা আরও কঠিন করে দিয়েছে। সামনে ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ রয়েছে। তার পর ঘরের মাঠে রয়েছে ইংল্যান্ড সিরিজ। 

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৩০৫ (কামিন্দু ১১৪, কুশল ৫০; ও রুর্ক ৫/৫৫) ও ৩০৯ (করুনারত্নে ৮৩, চান্দিমাল ৬১, ম্যাথুচ ৫০; প্যাটেল ৬/৯০, ও’ রুর্ক ৩/৪৯)
নিউজিল্যান্ড ৩৪০ (ল্যাথাম ৭০, মিচেল ৫৭, উইলিয়ামসন ৫৫; প্রবাথ ৪/১৩৬, রামেশ ৩/১০১) ও ২১১ (রাচিন ৯২; প্রবাথ ৫/৬৮, রামেশ ৩/৮৩)
ফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী।    

 

/এফআইআর/  
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী