চান্দিমালের সেঞ্চুরি, কামিন্দুর বিশ্বরেকর্ডে প্রথম দিন লঙ্কানদের

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮

প্রথম টেস্ট জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই আধিপত্য শুরু করেছে শ্রীলঙ্কা। উদ্বোধনী দিনে ৩ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৩০৬ রান। 

গলে টস জিতে ব্যাট করতে নামার পর প্রথম ওভারে উইকেট হারিয়ে বিপদে পড়ে লঙ্কান দল। ১ রানে ফিরেছেন ওপেনার পাথুম নিসাঙ্কা। তার পর মোমেন্টাম ধরে রাখার সুযোগ তৈরি হয়েছিল কিউইদের। সেটা করতে না পারার দায় সফরকারীদেরই। দিমুথ করুনারত্নেকে দুবার জীবন দেয় নিউজিল্যান্ড। সেই জীবন কাজে লাগিয়ে দিনেশ চান্দিমালকে নিয়ে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১২২ রান।

করুনারত্নে শেষ পর্যন্ত ৪৬ রানে রানআউটের শিকার হয়েছেন। বিপরীতে প্রান্ত আগলে নিয়ন্ত্রণ ধরে রাখেন চান্দিমাল। দুই সেশনে তার ব্যাটে ভর করেই আধিপত্য বিস্তার করে লঙ্কান দল। চা বিরতির আগে তুলে নেন ১৬তম টেস্ট সেঞ্চুরি। অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে মিলে ততক্ষণে হাফসেঞ্চুরি জুটিতে অবিচ্ছিন্ন থেকেছেন। শেষ সেশনে এসে বামহাতি চান্দিমাল ১১৬ রানে গ্লেন ফিলিপসের বলে বোল্ড হয়েছেন। তার ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি। চান্দিমালের বিদায়ে ভাঙে ৯৭ রানের জুটি।

তারপরও সমস্যা হয়নি। নির্বিঘ্নে দিন পার করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কামিন্দু মেন্ডিস জুটি। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তারা। ম্যাথুজ ৭৮ রানে ব্যাট করছেন, কামিন্দু ব্যাট করছেন ৫১ রানে। তারা এখনও অবিচ্ছিন্ন ৮৫ রানে। কামিন্দু অবশ্য বিশ্ব রেকর্ডও গড়েছেন। দুই বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর টানা অষ্টম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এমন কীর্তি নেই আর কারও। মাইফলক ছুঁয়েছেন ম্যাথুজও। একই ভেন্যুতে ২ হাজার রান করা ষষ্ঠ ক্রিকেটার লঙ্কান ক্রিকেটার। এই দলে আছেন জো রুট ও গ্রাহাম গুচ।

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের