বিপিএল ড্রাফট ১৪ অক্টোবর, শুরু ২৭ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫১ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:১১

আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি আসর শুরু হবে। এই আসরের জন্য ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবরের ১৪ তারিখ। বৃহস্পতিবার বিসিবি সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

সভাতে বিপিএলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিদের তালিকাতে বদল এসেছে। আগের তিনটি ফ্র্যাঞ্চাইজি বাদ পড়েছে। ফারুক আহমেদ জানান, আগের কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএলে থাকছে না। কয়েক আসর আগে খেলা রাজশাহী অবশ্য ফিরছে। আর নতুন ব্যবস্থাপনায় আসছে ঢাকা ও চট্টগ্রাম। ঢাকার নাম হতে পারে ঢাকা নবাব।

সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘বিপিএল নিয়ে আমরা অনেক আলাপ করেছি। এই আসরে আমাদের তিনটি দল অদল-বদল হয়েছে। নতুন যারা এসেছেন তাদের ইন্টারভিউ করেছি আমরা। তারা কেন বিপিএলে আসতে চায়, কেন বিনিয়োগ করতে চায়, সেসব বিষয় জানার চেষ্টা করেছি। তাদের একটাই দাবি ছিল বিপিএলে রেভিনিউ শেয়ার। আমরা তাদের বলেছি, এই মুহূর্তে সম্ভব না। তবে আমরা আগামী মৌসুম থেকে রেভিনিউ শেয়ারে যাবো।’

ফারুক আরও বলেছেন, ‘বিপিএল নিয়ে আলাপ করেছি (আজকের সভায়)। টিম ৯৫ শতাংশ কনফার্ম। দল ৩টা পরিবর্তন হয়েছে। নিয়মকানুনের কিছু ব্যাপার ছিল, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। এরপর বিপিএলের ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বশেষ খবর
চীন থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা ৭ লাখ টাকা মূল্যের সুতা জব্দ
চীন থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা ৭ লাখ টাকা মূল্যের সুতা জব্দ
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর, ২০২৬)
বন বিভাগ থেকে মহাসড়কে চলে এলো ২০ ফুটের অজগর, ধরা পড়লো স্থানীয়দের হাতে
বন বিভাগ থেকে মহাসড়কে চলে এলো ২০ ফুটের অজগর, ধরা পড়লো স্থানীয়দের হাতে
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট