প্রথম ম্যাচে উড়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের রেকর্ড জয় 

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫, ১১:২০আপডেট : ২২ মে ২০২৫, ১১:৩৭

ডাবলিনে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়েছে আয়ারল্যান্ড। সিরিজ ওপেনারে ক্যারিবিয়ানদের বিপক্ষে দাপুটে নৈপুণ্যে তারা ম্যাচ জিতেছে ১২৪ রানের ব্যবধানে। আইসিসির কোনও পূর্ণ সদস্য দলের বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয়ের নজির আইরিশদের।  

বড় ব্যবধানে জয়ের দিনটা পল স্টার্লিংয়ের জন্য ছিল ইতিহাস গড়ার। প্রথম আইরিশ ব্যাটার হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রান পূরণ করেছেন। এদিন ব্যাট হাতে ৬৪ বলে করেছেন ৫৪ রান। তবে জয়ের পেছনে ব্যাট হাতে মূল অবদান অ্যান্ডি বালবার্নির। দলের ইনিংস বড় করতে সেঞ্চুরি উপহার দিয়েছেন তিনি। ঘরোয়া টুর্নামেন্টে ছন্দে থাকা বালবার্নি পরে ম্যাচসেরাও হয়েছেন। 

শুরুতে অধিনায়ক স্টার্লিং ও বালবার্নি ১০৯ রানের ওপেনিং জুটিতে বড় স্কোরের মঞ্চ গড়েছেন। স্টার্লিংয়ের ফেরার পর দলকে দিশা দেখান মূলত বালিবার্নি। ১৩৮ বলে ১১২ রানের ইনিংস খেলে তিনি যখন ফেরেন, দলের স্কোর ৩ উইকেটে ২৪৯। তার পর দলের স্কোর সমৃদ্ধ করেন হ্যারি টেক্টর ও লরকান টাকার। দলকে তিনশর কাছে নিয়ে যাওয়া টেক্টর ৫১ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। তার পর টাকার ১৮ বলে ৩ চারে ৩০ রানের কার্যকরী ইনিংস খেলেছেন। তাতে ৬ উইকেটে আয়ারল্যান্ড পায় ৩০৩ রানের সংগ্রহ। 

ক্যারিবিয়ান হয়ে ৬৮ রানে ৩টি উইকেট নিয়েছেন ম্যাথিউ ফর্ডে। ৫১ রানে দুটি নেন আলজারি জোসেফ।  

তার পর ক্যারিবিয়ানদের টপ অর্ডার ধসাতে মূল অবদান পেসার ব্যারি ম্যাকার্থির। নতুন বলে তিন উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের চেপে ধরেন তিনি। শুরুতে ৩ রানে এভিন লুইসের রানআউটের পর ম্যাকার্থির আঘাতে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে সফরকারী দল। মাঝে জাস্টিন গ্রিভস (৩৫), রোস্টন চেজ (৫৫) ও ম্যাথিউ ফোর্ডে (৩৮) প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেনি তারা। মূলত ব্যাটিং লাইনে যা লড়াই আসে এই তিনজনের কাছ থেকে! তাদের বিদায়ের পর ৩৪.১ ওভারে ১৭৯ রানে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।     

৩২ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন ম্যাকার্থি। ২১ রানে তিনটি নেন জর্জ ডকরেল। একটি করে নিয়েছেন থমাস মেয়াস ও জশ লিটল।

  /এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের