বাংলাদেশ টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকার স্পিন নির্ভর দল 

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৮

অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ সফর করবে দক্ষিণ আফ্রিকা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে তারা। স্পিন নির্ভর দল নিয়ে বাংলাদেশে লড়বে প্রোটিয়ারা।

এক বছর পর টেস্ট দলে ফিরেছেন স্পিনার সেনুরান মুথুস্যামি। কেশব মহারাজ ও ডেন পিয়েটের সঙ্গে তিন জনের স্পিন আক্রমণে যোগ দেবেন তিনি। ৩০ বছর বয়সী অলরাউন্ডার তিনটি টেস্ট খেলেছেন। শেষবার খেলেছেন ২০২৩ সালের মার্চে।

এই টেস্ট স্কোয়াডে একমাত্র আনক্যাপড খেলোয়াড় ম্যাথু ব্রিজকে। ২১ অক্টোবর থেকে শুরু হতে হতে যাওয়া সিরিজে প্রোটিয়াদের অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথম ম্যাচ হবে ঢাকায়। চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট।

টেস্ট দলের প্রধান কোচ শুকরি কনর‌্যাড বলেছেন, ‘সফরের জন্য সবসময় বাংলাদেশ কঠিন জায়গা। ঘরের মাঠে তারা অদম্য দল। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে অপেক্ষমাণ চ্যালেঞ্জের জন্য। আমরা যে কন্ডিশনের প্রত্যাশা করছি, সেটা অনুযায়ী দল বাছাই করেছি। আমাদের দলে তিন জন ফ্রন্টলাইন স্পিনার। যখন ই প্রয়োজন, তখনই হাল ধরার সামর্থ্য তাদের আছে। সেনুরানের মতো খেলোয়াড়ের জন্য এটা দারুণ সুযোগ, যার ব্যাট-বল দুটোতেই ছাপ রাখার মতো সামর্থ্য আছে।’ 

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুলডার, সেনুরান মুথুস্যামি, ডেন প্যাটারসন, ডেন পিয়েট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরিয়েন্নে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম