স্টাবসের সেঞ্চুরিতে আবুধাবিতে রেকর্ড রান করে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২৪, ০৫:৫১আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২০:৫৬

দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় ওয়ানডেতেও পাত্তা পেলো না আয়ারল্যান্ড। আবুধাবিতে ৪ উইকেটে রেকর্ড ৩৪৩ রান করার পর প্রোটিয়ারা গুঁড়িয়ে দিয়েছে আইরিশদের। ৩০.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয় তারা। শুক্রবার ১৭৪ রানে জিতে এক ম্যাচ আগেই সিরিজ জিতলো তারা।

আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ১৪ বছরের রেকর্ড ভেঙে দেয় দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের করা ৩১৩ রান পেছনে ফেলে ৩৪৩ রান করে প্রোটিয়ারা, হারায় মাত্র চার উইকেট।

রায়ান রিকেলটন ও তেম্বা বাভুমার ওপেনিং জুটি ভেঙে যায় ৭৮ রানে। রিকেলটন (৪০) ফিরে যাওয়ার পর কনুইয়ের চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হন বাভুমা (৩৫)। পরে তিনি আর মাঠে নামেননি।

রাসি ফন ডার ডুসেন (৩৫) আউট হওয়ার পর কাইল ভেরিয়েন্নেকে সঙ্গে করে ১০৩ রানের শক্ত জুটি গড়েন স্টাবস। ৬৭ রানে থামতে হয় ভেরিয়েন্নেকে। আগ্রাসী ব্যাটিং করে ৭৫ বলে প্রথম ওয়ানডে শতকের দেখা পান স্টাবস।

শেষ দিকে উইয়ান মুলডার ৩৪ বলে ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলে রান আরও বাড়িয়ে দেন। ৮১ বলে ৮ চার ও ৩ ছয়ে ১১২ রানে অপরাজিত ছিলেন স্টাবস।

লক্ষ্যে নেমে তৃতীয় ওভারের মধ্যে দুই ওপেনার বিদায় নেন। প্রোটিয়া পেসার লিজাড উইলিয়ামস আগুন বোলিংয়ে আইরিশ টপ অর্ডার ভেঙে দেন।

৮৫ রানে সাত উইকেট হারানো আয়ারল্যান্ডের জন্য একশ রানই কঠিন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত গাভিন হোয়েইর (২৩) প্রচেষ্টায় স্কোর তিন অঙ্কের ঘর ছাড়ায়।

শেষ জুটিতে গ্রাহাম হিউম ও ক্রেইগ ইয়াং ৫২ রানে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলেন। বিয়র্ন ফরটুইনের আঘাতে ভেঙে যায় তাদের জুটি, ২১ রানে আউট হন হিউম। সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত ছিলেন ইয়াং।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ চার উইকেট পান উইলিয়ামস। এছাড়া দুটি করে উইকেট নেন এনগিডি ও ফরটুইন।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী