আবার মুম্বাইয়ের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ২০:০৫আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ২০:০৫

সাবেক শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে পুনরায় হেড কোচ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তার অধীনেই দলটি ২০২৫ সালে আইপিএলে খেলবে। 

জয়াবর্ধনে মূলত দক্ষিণ আফ্রিকান মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হয়েছেন। যার অধীনে গত আসর ভালো যায়নি মুম্বাইয়ের। টুর্নামেন্ট শেষ করেছে তলানিতে থেকে! ২০২৩ সালে অবশ্য প্লে-অফে খেলেছে বাউচারের অধীনে। গুজরাটের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। 

এর আগে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত একই দায়িত্ব পালন করেছেন মাহেলা। তার পর একই ফ্র্যাঞ্চাইজির হয়ে আরও বড় দায়িত্ব পালন করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অব পারফরম্যান্স হিসেবে কাজ করেছেন। তার অধীনে বিভিন্ন লিগে মুম্বাইয়ের মালিকানাধীন বাকি চার দলের (মুম্বাই ইন্ডিয়ান্স, এমআই এমিরেটস, এমআই কেপটাউন ও এমআই নিউ ইয়র্ক) কোচিংসহ গুরুত্বপূর্ণ বিষয় দেখভাল করতেন তিনি। 

টি-টোয়েন্টি ক্রিকেটে জয়াবর্ধেনে অন্যতম সফল কোচদের একজন। তার প্রথম দফায় তিনবার আইপিএল শিরোপা ঘরে তুলেছে মুম্বাই। 

/এফআইআর/     
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি