বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, নতুন কোচ ফিল সিমন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৪, ১৬:০৬আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৭:৪৮

বাংলাদেশের সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি থাকলেও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার হুট করেই সংবাদ সম্মেলন ডাকেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানেই তিনি হাথুরুসিংহেকে বরখাস্তের বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

হাথুরুসিংহের বদলে জাতীয় দলের নতুন কোচ হচ্ছেন ক্যারিবিয়ান ফিল সিমন্স। আর তার সঙ্গে চুক্তিটা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।    

ফিল সিমন্স। মঙ্গলবার সকাল থেকেই বেশ কিছু গণমাধ্যম খবর প্রকাশ করে। সেখানে জানানো হয়, লঙ্কান হেড কোচকে বরখাস্ত করতে যাচ্ছে বিসিবি। তারপর সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় পরিষ্কারভাবে তুলে ধরেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।   

জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ ও আচরণবিধি ভাঙার দায়েই মূলত তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আইনগত কিছু বিষয় থাকায় শুরুতে তাকে শোকজ ও সাসপেন্ডের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তার পরেই চুক্তি বাতিলের বিষয়টি আসবে। সব মিলিয়ে তাকে বাদ দেওয়ার বিষয়টি পাকা করে ফেলেছেন তারা।

সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেছেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম মানিয়ে নিতে। দুই-তিনটা ঘটনা ঘটেছে। ইচ্ছেমতো ছুটি কাটানো, জাতীয় দলের খেলোয়াড়ের গায়ে হাত তোলার মতো ঘটনা কোনোভাবেই ভালো উদাহরণ ছিল না। তাই তাকে ৪৮ ঘণ্টার শোকজ ও সাসপেনশন দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এটা স্থায়ী হয়ে যাবে।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী