দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, ১১:০৮আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৭:১১

রাজনৈতিক পট পরিবর্তনে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানামুখী পদক্ষেপে আশ্বস্ত হয়ে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে প্রোটিয়া দল। 

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে টেস্ট সিরিজ খেলা দক্ষিণ আফ্রিকা এদিন সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করে। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২১ অক্টোবর ঢাকায়। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৯ অক্টোবর চট্টগ্রামে। সর্বশেষ সিরিজের দুটি টেস্টই ড্র হয়েছিল বৃষ্টির হানায়। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা আগের ১৪টি টেস্টেই জিতেছে। 

সফরে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়েই বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা। যদিও প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি। তার বদলে নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম। 

বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশশ মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুলডার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিদি, ডেন পিয়েট, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), কাইল ভেরেইন (উইকেটরক্ষক)।

/এফআইআর/  
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি