বিমানবন্দর থেকে নেমে সোজা মাঠে টাইগারদের নতুন কোচ

বাংলা ট্রিবিউন রিপোট
১৬ অক্টোবর ২০২৪, ১২:৪৩আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১২:৪৫

চন্ডিকা হাথুরুসিংহের বদলে জাতীয় দলের নতুন কোচ হিসেবে ক্যারিবিয়ান ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  বুধবার সকালে শাহজালাল বিমানবন্দর থেকে হোটেলে গেলেও সেখানে বিশ্রাম নেননি তিনি। ভ্রমণক্লান্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিক দুপুর ১২ টা ২০ মিনিটে মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন ক্যারিবীয় এই কোচ। 

এদিন মাঠে নেমে দলের কোচিং স্টাফদের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। মিরপুরে চলছে টেস্ট দলের ক্রিকেটারদের অনুশীলন। যদিও এখনও দল ঘোষণা করেনি বিসিবি। সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে এদিন মিরপুরে অনুশীলন শুরু করেছে স্বাগতিকরা।

হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়ার পর আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন সিমন্স।

সাবেক অলরাউন্ডার সিমন্স কোচ হিসেবে ক্রিকেট বিশ্বে পরিচিত নাম। দুই দফায় ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন। তার কোচিংয়েই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। এর আগে-পরে মিলিয়ে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের প্রধান কোচ ছিলেন তিনি, ব্যাটিং কোচ ছিলেন আফগানিস্তান দলের। এছাড়াও নানা সময়ে বিভিন্ন দলের পরামর্শক ও বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় প্রধান কোচসহ নানা ভূমিকাতে দেখা গেছে তাকে। 

এবার টাইগারদের প্রধান কোচ হয়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশে আসলেন তিনি। শুরুতেই তার কাঁধে পড়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। বুধবার সকালে প্রোটিয়ারা বাংলাদেশে এসে পৌঁছেছে। সিমন্সও একই ফ্লাইটে এসেছেন। 

দক্ষিণ আফ্রিকার সঙ্গে আসন্ন সিরিজে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের