মিরপুরে সাকিবের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৪, ১৫:৩৪আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৬:৪৭

সাকিব আল হাসানের বিদায়ী টেস্টকে কেন্দ্র করে বিস্তর আলোচনা। আজ বৃহস্পতিবার রাতেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু নিরাপত্তা শঙ্কায় সাকিব জানিয়ে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে দেশ ফিরছেন না তিনি। তার ঘোষণার পরও মিরপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থামেনি। একদল শিক্ষার্থীদের দেখা গেলো, যারা মিরপুর স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে সাকিবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। বিসিবি সভাপতি বরাবর স্মারকলিপি দিতে এসেছেন বলে জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্টেডিয়ামের ফটকের সামনে অবস্থান করছেন। প্ল্যাকার্ড লেখা ছিল, ‘আমার ভাই কবরে, সাকিব কেন বাহিরে।’ আরও লেখা সাকিব, ‘তুমি মিরপুরের পিচ চিনতে পারো, কিন্তু আমরা রাজপথ চিনে বড় হয়েছি।’ শুধু তাই নয়, সাকিবকে নিয়ে অনেক স্লোগানও হয়েছে।     

স্মারকলিপি দিতে জমায়েত হন শিক্ষার্থীরা। এদিকে, আধাঘণ্টা অপেক্ষার পর স্টেডিয়ামে প্রবেশ করে ৫ জনের সমন্বয়ক একটি দল। এই দলে একজন নারীও ছিলেন। তাদের একজন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিতে এসেছি। সাকিবকে আমরা মিরপুরে দেখতে চাই না। তার অবস্থান হওয়া উচিত জেলে। আওয়ামী লীগের দোসর হিসেবে তার শাস্তি পাওয়া উচিত।’

স্মারকলিপি প্রদান করে এসে আল মাসনুর নামের এক সমন্বয়ক জানিয়েছেন, সাকিবকে বাদ দেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছেন তারা। বোর্ড সভাপতি না থাকায় বিসিবির নিরাপত্তা প্রধান মেজর হাসিববের কাছে স্মারকলিপি দিয়েছেন। যদি সাকিবকে দল থেকে বাদ দেওয়া না হয়, সেক্ষেত্রে মিরপুর ব্লকেডের হুমকি দিয়েছেন তারা। 

এমন আন্দোলনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেছেন,  ‘আমরা কিছুই করছি না। দেখেন লোকজনও কম এসেছে। আমরা চাই না,দেশের বদমান হোক। কিন্তু একজন দোসর যিনি শাস্তিতো দূর থাক, খেলতে আসবেন। সেটা তো হতে পারে না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী