নোমান-সাজিদের বিরল কীর্তিতে টেস্টে জয়খরা কাটালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪, ১৪:৩৬আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৪:৪১

হারতে হারতে ক্লান্ত পাকিস্তান অবশেষে টেস্টে জয়ের দেখা পেলো। শান মাসুদ অধিনায়কত্ব নেওয়ার পর প্রথমবার সাফল্যের দেখা পেলেন, যার নেপথ্য নায়ক সাজিদ খান ও নোমান আলী। এই দুই বোলারই ইংল্যান্ডের ২০ উইকেটের সবগুলো নিয়েছেন, যে কীর্তি একেবারে বিরল। ৫২ বছর পর টেস্টে প্রথমবার দুই বোলার মিলে প্রতিপক্ষের ২০ উইকেট নিয়েছেন। মুলতানে দুই স্পিনারের ঘূর্ণিতে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়েছে পাকিস্তান।

মাসুদ নেতৃত্বে আসার পর ছয় টেস্ট খেলে সবগুলো হেরেছিল পাকিস্তান। সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেলেন তিনি। ২৯৭ রানের লক্ষ্য দিয়ে ইংল্যান্ডকে ১৪৪ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিকরা। ২ উইকেটে ৩৬ রানে দিনের খেলা শুরু করেছিল ইংলিশরা। চতুর্থ দিন দ্বিতীয় ওভারে অলি পোপকে ফেরান সাজিদ। তারপর নোমান শো!

দুই প্রান্ত থেকে দুই বোলারে কুপোকাত ইংল্যান্ড। বাকি সাত উইকেটই নেন নোমান। ১৬.৩ ওভারে ৪৬ রান দিয়ে ৮ উইকেট নেন এই স্পিনার। প্রথম ইনিংসে তিন উইকেট শিকার করেছিলেন তিনি। দুটি গেছে সাজিদের পকেটে। আগের ইনিংসে সাত উইকেট পান তিনি।

১৯৫৬ সালের জুনে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের দুই ফাস্ট বোলার ফজল মাহমুদ ও ইকবাল মোহাম্মদ ২০ উইকেটের সবগুলো নিয়েছিলেন।

তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরালো পাকিস্তান। আগামী ২৪ অক্টোবর রাওয়ালপিন্ডিতে হবে তৃতীয় ও শেষ টেস্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি