‘বাংলাদেশের ক্রিকেটে প্রাপ্য সম্মান সে পায় না’, তাইজুলকে অভিনন্দন জানিয়ে তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৪, ২১:২৪আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২১:২৪

সাকিব আল হাসান নেই, মেহেদী হাসান মিরাজ তার শূন্যতা পূরণ করবেন- এমন প্রত্যাশা থাকলেও সোমবার মিরপুরে আলো ছড়ালেন তাইজুল ইসলাম। যিনি প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেললেও থেকেছেন সাকিবের ছায়া হয়ে। ক্যারিয়ারে ১৩তম বার পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রেখেছেন এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশের হয়ে দ্রুততম ২০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিবকেই পেছনে ফেলে। এই কীর্তির পর তাকে অভিনন্দন জানালেন তামিম ইকবাল। একই সঙ্গে তাইজুলের আড়ালে পড়ে থাকার বিষয়টিও তুলে ধরলেন বাঁহাতি ওপেনার। 

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে বড় লিড না দিতে বদ্ধপরিকর। ৬ উইকেটে ১৪০ রান প্রোটিয়াদের। তাইজুল বাদে বাকি উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। বাঁহাতি স্পিনারের দ্রুততম ডাবল সেঞ্চুরিতে তামিমের প্রতিক্রিয়া, ‘অভিনন্দন তাইজুল ইসলাম। ২০০ টেস্ট উইকেট মানে বাংলাদেশের বাস্তবতায় দারুণ এক অর্জন। ৪৮ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া মানে আরও বড় অর্জন।’ 

ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম আরও লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সবসময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে, দিনের পর দিন, বছরের পর বছর।’

তাইজুলের কীর্তিকে বড় করে দেখছেন বাঁহাতি ওপেনার, ‘আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা তাকে নিয়ে হয় না। অথচ অনেক গ্রেট বোলারের চেয়েও কম টেস্ট খেলে ২০০ উইকেট হয়ে গেলো তার। বড় কোনও দলের ক্রিকেটার হলে হয়তো তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো।’ 

বাঁহাতি স্পিনারকে নিয়ে তার মূল্যায়ন, ‘তার পরিসংখ্যান বলে, গত ১০ বছরে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন সে। তার পারফরম্যান্স, একাগ্রতা ও নিবেদন বলে, বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অমূল্য এক সম্পদ।’ 

তামিম শেষ করলেন এভাবে, ‘আবারও অভিনন্দন তাইজুল। পথের এখনও অনেক বাকি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী