বিশ্বকাপের আতঙ্ক বাংলাদেশ: ম্যাথু হেইডেন

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০১৬, ১৪:১৩আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৮:২৭

ম্যাথু হেইডেন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব থেকে প্রত্যাশিতভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টেন নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আর সেই সুপার টেনের লড়াইয়ে বাংলাদেশকে ‘আতঙ্ক’ হিসেবেই দেখছেন সাবেক অস্ট্রেলিয়া ওপেনার ম্যাথু হেইডেন।
বাংলাদেশকে নিয়ে নিজের বিশেষজ্ঞ মতামত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশের বর্তমান দলটি টুর্নামেন্টের জন্য আতঙ্ক। ওদের উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অনেক। সেই সঙ্গে ধারাবাহিক ফর্মেও রয়েছে। আর এই চেনা কন্ডিশনেই ভালো কিছু করে দেখানোর ক্ষমতা রাখে বাংলাদেশ।’
বাছাই পর্বে নেদারল্যান্ডসকে ৮ রানে আর ওমানকে ৫৪ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টেন নিশ্চিত করে বাংলাদেশ দল। এর মাঝে আয়ারল্যান্ডের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হয়। মূল পর্বে আগামী কাল বুধবার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম