১২ বছর পর ঘরের মাঠে ভারতের সিরিজ হার

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১৭:০৪আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৮:২১

টেস্টে ঘরের মাঠকে দুর্গই বানিয়ে ফেলেছিল ভারত। ২০১২ সালের পর থেকে ঘরের মাঠে অপ্রতিরোধ্য ছিল তারা। তাদের সেই রাজত্বে হানা দিয়েছে নিউজিল্যান্ড। পুনেতে স্বাগতিকদের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ১১৩ রানে হারিয়েছে কিউই দল। তাতে ২০১২ সালের পর ঘরের মাঠে সিরিজ হারের তিক্ত স্বাদ পেয়েছে রোহিত শর্মারা। আর ভারতের মাটিতে প্রথম সিরিজ (২-০) জিতে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ২৫৯ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ভারত প্রথম ইনিংসেই গুটিয়ে গেছে ১৫৬ রানে। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৫৫ রানে শেষ হলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৯। জবাবে বাকিরা ব্যর্থ হলেও শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে আশার সঞ্চার করেছিলেন ওপেনার যশ্বসী জয়সওয়াল। এক পর্যায়ে তার ব্যাটিংয়েই ভারতের স্কোর দাঁড়ায় ৯৬ রানে ১ উইকেট। শুবমান গিল ২৩ রানে ফিরলে ভাঙে ৬২ রানের জুটি। জয়সওয়ালের একার লড়াইও থামে ৭৭ রানে। ১২৭ রানে তৃতীয় উইকেট হিসেবে তার পতনের পর ধস নামতে বেশি সময় লাগেনি। ধীরে ধীরে বাকিরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে তাদের ইনিংস থামে ২৪৫ রানে। লেজের দিকে ৪২ রানে প্রতিরোধ গড়ে জয়টা বিলম্বিত করেছেন রবীন্দ্র জাদেজা। শেষ উইকেট হিসেবে আউট হন তিনি। 
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও মূল হন্তারক ছিলেন বামহাতি স্পিনার মিচেল স্যান্টনার। ২৯ ওভার হাত ঘুরিয়ে ১০৪ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ৪৩ রানে দুটি নেন অ্যাজাজ প্যাটেল। দুই ইনিংস মিলিয়ে স্যান্টনার ১৫৭ রানে নিয়েছেন ১৩ উইকেট। ম্যাচসেরাও তিনি। সফরকারী কোনও দলের হয়ে যা তৃতীয় সেরা বোলিং।   

স্কোর: নিউজিল্যান্ড ২৫৯ (কনওয়ে ৭৬, রবীন্দ্র ৬৫; ওয়াশিংটন ৭/৫৯) ও ২৫৫ (ল্যাথাম ৮৬, ফিলিপস ৪৮*; ওয়াশিংটন ৪/৫৬, জাদেজা ৩/৭২)

ভারত ১৫৬ (জাদেজা ৩৮; স্যান্টনার ৭/৫৩) ও ২৪৫ (জয়সওয়াল ৭৭, জাদেজা ৪২; স্যান্টনার ৬/১-৪)।

ফল: নিউজিল্যান্ড ১১৩ রানে জয়ী। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী