সোহাগ-সাইফউদ্দিনকে নিয়ে হংকংয়ের টুর্নামেন্টে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ১৯:৪৪আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৯:৪৪

দীর্ঘ ৭ বছর পর সিক্স-এ-সাইড টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে হংকং। মাত্র ছয় ওভার ও ছয় জনের দলের ‘হংকং সিক্সেস’ নামে এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের জন্য ইয়াসির আলী চৌধুরী রাব্বির নেতৃত্বে সাত জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইয়াসির ছাড়াও দলে আরও আছেন আবদুল্লাহ আল মামুন, আবু হায়দার রনি, জিসান আলম, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও সোহাগ গাজী। চারটি পুল বা গ্রুপে মোট ১২টি দলকে ভাগ করে রাখা হয়েছে। বাংলাদেশের অবস্থান পুল ‘ডি’ তে। বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা ও ওমান।

এ ছাড়া পুল ‘এ’ তে আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং স্বাগতিক হংকং ও চায়নার যৌথ দল। পুল ‘বি’ তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নেপাল। আর পুল ‘সি’তে ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

১ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্টটি। সংক্ষিপ্ত দৈর্ঘ্যের ম্যাচ হওয়ায় তিন দিনের মধ্যেই শেষ হবে টুর্নামেন্টটি। প্রথম দিনেই ওমান ও শ্রীলঙ্কার বিপক্ষে পুল বা গ্রুপ পর্বের দুটি ম্যাচ শেষ করে ফেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আব্দুল আল মামুন, আবু হায়দার রনি, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম ও সোহাগ গাজী।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি