আফগানিস্তান সিরিজে সাকিবকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৪, ১৭:১০আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৭:১০

আগামী ৬ নভেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই সিরিজে সাকিব আল হাসান থাকবেন কিনা তা নিয়ে চলছে নানা জল্পনা। ভারত সফরে কানপুর টেস্টের আগে তিনি জানিয়েছিলেন, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেবেন। তাতে করে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতে তার থাকার কথা। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় বাঁহাতি অলরাউন্ডারের খেলা নিয়ে সংশয় রয়েছে। যদিও বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এখন পর্যন্ত সাকিবের খেলার সম্ভাবনা এখনই নাকচ করে দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশ দল এখন চট্টগ্রামে টেস্ট খেলছে। টেস্ট সিরিজ শেষ করেই দল চলে যাবে আরব আমিরাতে। দুই ভাগে দেশ ছাড়বেন বাংলাদেশের ক্রিকেটাররা। চলতি টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যাবেন চট্টগ্রামের ম্যাচ শেষ হওয়ার পর দিন। বাকিরা একদিন আগেই ২ নভেম্বর যাবেন। দুই একদিনের মধ্যেই বিসিবি আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করবে। 

এই সিরিজে সাকিবের থাকা প্রসঙ্গে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা… এখনও যেহেতু দল দেওয়া হয়নি (ঘোষণা হয়নি), আমার মনে হয় তাকে পাওয়া যাবে।’

সাকিব মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। তার ইচ্ছা পূরণ হওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। সাকিবকে নিয়ে দলও ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে দৃশ্যপট পাল্টে যায়। নিরাপত্তার বিষয়ে শেষ মুহূর্তে সবুজ সঙ্কেত না পাওয়াতে সাকিব দেশে ফেরেননি। ফলে তার মিরপুরে খেলার ইচ্ছাটাও পূরণ হয়নি। এখন দেখার অপেক্ষা তিনি দেশের বাইরে আফগানদের বিপক্ষে খেলতে পারেন কিনা। 

ঢাকা টেস্ট শুরুর আগে মিরপুরে সাকিব বিরোধীরা বিসিবির বরাবর স্মারকলিপি দেন, সেখানে তাদের দাবি ছিল সাকিবকে তারা জাতীয় দলের জার্সিতে দেখতে চান না। এখন দেখার অপেক্ষা বিসিবি সাকিবের ব্যাপারে কী সিদ্ধান্ত নেন!

আগামী ৬ নভেম্বর শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ৯ ও ১১ নভেম্বর।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের