সাফজয়ী মেয়েদের অভিনন্দনে ভাসালেন মাশরাফি-তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ অক্টোবর ২০২৪, ১১:৪৬ আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১:৪৬

বাংলাদেশ ক্রিকেটে অস্থির সময় কাটছে। ঘরে-বাইরে সব খানেই ব্যর্থতা। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের দিনে বুধবার রাতে বাংলাদেশ নারী ফুটবল দল জিতেছে সাফের শিরোপা। নিজের ব্যর্থতা ভুলে সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররা।

নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সাবিনাদের শিরোপা জয়ের রাতে শান্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি জোড়া লাগিয়েছেন। এরপর লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবলের জন্য জাদুকরী রাত।’ বাংলাদেশের পতাকা, ফুটবল আর শিরোপা এই তিন ইমোজি দিয়ে শেষ করেছেন অভিনন্দন লিখে।

সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশের খেলাধুলার জন্য অসাধারণ এক মুহূর্ত। মেয়েদের অসংখ্য অভিনন্দন।’ 

রাজনৈতিক পট পরিবর্তনে অনেকদিন পর নিজের পেজে কিছু লিখেছেন মাশরাফি বিন মুর্তজা। তাও বাংলাদেশের সুন্দরতম এক অর্জনের দিনে। মাশরাফি তার পেজে লিখেছেন, ‘আগেরবার ছিল স্বপ্ন পূরণের অনির্বচনীয় আনন্দ, এবার প্রত্যাশা পূরণের উত্তুঙ্গ উচ্ছ্বাস। ওরা অদম্য, ওরা অপ্রতিরোধ্য, ওরা বাংলাদেশের মুখ...অভিনন্দন বাংলার মেয়েদের।’

এদিকে, সাবিনাদের অভিনন্দন জানিয়ে শরিফুল ইসলাম লিখেছেন, ‘চ্যাম্পিয়নস। ২০২৪ নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা। অভিনন্দন মেয়েরা।’

মেহেদী হাসান মিরাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমাদের মেয়েদের অভিনন্দন। বাংলাদেশ টানা দুবার নারী সাফ জিতল ২-১ গোলের রোমাঞ্চকর এক জয়ে।’  

বাংলাদেশের দ্রুতগতির পেসার তাসকিন আহমেদ মেয়েদের সাফল্যে অনুপ্রাণিত হওয়ার কথা লিখেছেন, ‘নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য বাংলাদেশ নারী দলকে অনেক অভিনন্দন! আমরা দারুণ গর্বিত এবং আপনাদের এই সাফল্যে আমরা অনুপ্রাণিত। এভাবে এগিয়ে যেতে থাকুন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক