মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৪, ০৮:৪২আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৮:৪২

২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে বৃহস্পতিবার ছিল খেলোয়াড় রিটেইন করে রাখার শেষ দিন। এদিন মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলো চেন্নাই সুপার কিংস। মানে সামনের আসরে দল পেতে বাংলাদেশি পেসারকে নিলামে ওঠাতে হবে তার নাম।

মোস্তাফিজের মতো আরেক আন্তর্জাতিক ক্রিকেটার ডেভন কনওয়েকে ছেড়ে দিয়েছে চেন্নাই। তবে আলোচিত মহেন্দ্র সিং ধোনি টিকে গেছেন।

এদিকে এক দশক পর ট্রফি জয়ে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়া শ্রেয়াস আইয়ারকেও ছেড়ে দিয়েছে। তার সঙ্গে দল পেতে নিলামে নাম তুলতে হবে জস বাটলার, ঋষভ পান্ত, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কের মতো খেলোয়াড়দেরও। নতুন আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সর্বশেষ দিন ছিল আজ। প্রতিটি দলের জন্য সর্বশেষ আসরের পাঁচ আন্তর্জাতিক ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল।

কিন্তু ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে কেবল কলকাতা ও রাজস্থান রয়্যালস এই সুবিধা নিয়েছে। বাকিদের কেউ পাঁচজন, আবার কেউ চারজন রেখেছে। মূলত নিলাম থেকে খেলোয়াড় কেনাই তাদের উদ্দেশ্য।

সবচেয়ে কম দুজনকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। সর্বোচ্চ ১১০.৫ কোটি রুপি হাতে নিয়ে নিলামে অংশ নিবে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের