শান্তর নেতৃত্বে আফগানিস্তান সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৪, ২০:৩১আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২০:৩৮

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হলেও ক্রিকেটারদের ব্যস্ততা কমছে না। আগামী ৬ নভেম্বর আফগানিম্তানের বিপক্ষে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের মাঝপথে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। ধারণা করা হচ্ছিল নতুন নেতৃত্বেই আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে সেটি হয়নি। শান্তকে অধিনায়ক করেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

তেমন কিছু না করেই ওয়ানডে দলে ফিরেছেন সৌম্য সরকার। অসুস্থতার কারণে নেই লিটন দাস। তিনি চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারেননি। ১৫ সদস্যের স্কোয়াডে নতুন মুখ পেসার নাহিদ রানা।

তবে নতুন খবর হচ্ছে শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। 

আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ, প্রথমটি ৬ নভেম্বর। বাকি দুটি ম্যাচ ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের