হার দিয়ে বিশ্বকাপ শুরু জাহানারাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৬, ১৯:১৩আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৯:৩০

হার দিয়ে বিশ্বকাপ শুরু জাহানারাদের মহিলা টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। এদিন ভারতের মেয়েদের কাছে পাত্তাই পায়নি জাহানারা আলমের বাংলাদেশ। ৭২ রানের বড় জয় নিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক ভারত। ভারতের ছুঁড়ে দেওয়া ১৬৩ রানের জবাবে মাত্র ৯১ রান করতে সক্ষম হয় টাইগ্রেসরা।

এদিন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক জাহানারা আলম। ৭.৪ ওভারের ওপেনিং জুটিতে ৬২ রান তুলেন ভারতীয় অধিনায়ক মিতালি রাজ (৩৫ বলে ৪২) ও ভেলাস্বামী ভানিথা (২৪ বলে ৩৮)। ভানিথাকে বোল্ড করে প্রথম আঘাত হানেন নাহিদা আকতার। তবে আউট হওয়ার আগে তিনি ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। দলীয় ৬৩ রানে ওয়ানডাউনে নামা স্মৃতি মান্দানাকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লেগস্পিনার ফাহিমা খাতুন। দলীয় ৯৫ রানে আউট হন মিতালি রাজ (৩৫ বলে ৪২ রান)।

চার নম্বরে নেমে ২৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন হার্মানপ্রিত কর। কৃষ্ণমূর্তি ৩৬ রানে (২৪ বল) অপরাজিত থেকে দলীয় সংগ্রহটা ১৬৩ তে নিয়ে যান। দু’টি করে উইকেট নেন দুই লেগস্পিনার রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। বাকি উইকেটটি লাভ করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

জয়ের জন্য ১৬৪ রানের বড় লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে আয়েশা যখন ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তখন বাংলাদেশের দলীয় রান মাত্র ১৯।

শুরুতেই উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। দলীয় ২৪ রানের মাথায় সানজিদা এবং ৩৫ রানের মাথায় শারমিন ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ নারী দল। শেষ দিকে নিগার, রুমানা ও ফাহিমারা লড়াই চালালেও সেটি শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সর্বসাকূল্যে ৯১ রান করতে সক্ষম হয় বাংলাদেশের মেয়েরা। ফলে ৭২ রানের হার সঙ্গী করে মাঠ ছাড়তে হয় জাহানারার দলকে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম