আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকের?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৪, ১৩:০৪আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৩:১১

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারের ধাক্কা খেতে হয়েছে। এবার যুক্ত হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ইনজুরি! আঙুলে চোট পাওয়ায় শেষ দুই ম্যাচে অনিশ্চিত অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। বিসিবি অবশ্য এখন নিশ্চিত করে কিছু বলেনি। 

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময়ই আঙুলে চোট পান মুশফিক। যে কারণে ব্যাটিংয়েও নিচের দিকে খেলেছেন। সাত নম্বরে নেমে ৩ বলে ১ রানই করতে পারেন তিনি।  প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘হ্যাঁ, সে চোট পেয়েছে। মনে হচ্ছে সেটা গুরুতরই। পরীক্ষা নিরীক্ষার পরই জানা যাবে কত দিনের জন্য সে ছিটকে যাচ্ছে। তবে এই মুহূর্তে যা মনে হচ্ছে, তাতে করে এই সিরিজে হয়তো তার খেলা হচ্ছে না।’ 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও জানিয়েছেন, মুশফিকের আঙুলের ইনজুরির কথা। তিনি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে মুশফিকের হেয়ারলাইন ফ্র্যাকচার। তবে পরীক্ষা নিরীক্ষার পরই সব কিছু নিশ্চিত হওয়া যাবে। শারজায় একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে ৯ নভেম্বর ও ১১ নভেম্বর।

/এফআইআর/   
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের