সিনিয়রদের নিয়ে আর ভাবতে চান না শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ১৪:৩৫আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৫:১৬

২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশ দল সাকিব-তামিম-মুশফিককে ছাড়া কোনও ওয়ানডে খেলতে নেমেছিল। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এই তিনজনের কেউই ছিলেন না। তামিম-সাকিব এই সিরিজের দলে নেই। ইনজুরির কারণে মুশফিক ছিটকে গেছেন। তারপরও জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে সমতায় ফিরেছে শান্ত-মিরাজরা।

শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিনিয়র ক্রিকেটারদের না থাকা প্রসঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘আস্তে আস্তে এখন আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। কারণ সব সময় তারা খেলবেন না। তারা যতদিন আমাদের ড্রেসিং রুমে থাকবেন, এটা বাড়তি একটা হেল্প হয়ই। কারণ তাদের অনেক অভিজ্ঞতা। তার মানে এই নয় আমাদের সব সময় তাদেরকে নিয়েই চিন্তা করতে হবে। সময় হচ্ছে আমরা যারা আছি ওইভাবে দায়িত্বটা নিতে হবে।'
 
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ধস নামলেও দ্বিতীয় ম্যাচে ভুল করেনি শান্তরা। ব্যাট হাতে অধিনায়ক শান্ত ৭৬ রান করেছেন। সঙ্গে জাকের আলী অনিকের ৩৭ রানে ভর করে ২৫২ রান তোলে বাংলাদেশ। সিরিজে সমতায় ফেরা নিয়ে শান্ত বলেছেন, ‘কঠিন ছিল যেভাবে আমরা খেলছিলাম। তবে সবার বিশ্বাস ছিল ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারবো। খুশি যে আগের দিন আমরা যে কমিটমেন্ট করেছি সবাই প্রসেসটা ফলো করেছে।’

ভিসা জটিলতার কারণে প্রথম ম্যাচের আগে আরব আমিরাতে যেতে পারেননি নাসুম আহমেদ। প্রায় এক বছর পর শনিবার ম্যাচ খেলতে নেমে এক্স ফ্যাক্টর হয়ে উঠেছেন তিনি। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৫ রানের পাশাপাশি বল হাতে নেন ২৮ রানে ৩ উইকেট। নাসুমের বোলিং নিয়ে শান্ত বলেছেন, ‘নাসুম এর আগেও এই ড্রেসিং রুমে ছিল, খেলোয়াড়দের মানিয়ে নিতে কষ্ট হয়নি। ও ব্যাট-বল হাতে খুবই ভালো করেছে। আমি আশা করবো পরের ম্যাচেও এমন ভালো করবে।' 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম