বাশারের বিশ্বাস, এখন আর শান্তকে নিয়ে ট্রল হবে না!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ১৯:২৭আপডেট : ২২ জুন ২০২৫, ১৯:৫৫

গল টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করে নাজমুল হোসেন শান্ত নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। প্রথম ইনিংসে ১৪৮ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান করে  ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ব্যাটার হিসেবে একাধিকবার জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। এমন পারফরম্যান্সের পর শান্তকে নিয়ে আর সমালোচনা হবে না বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাশার বলেছেন, ‘আশা করছি, পরের দু-একটা ম্যাচে রান না করলে শান্তকে নিয়ে কথা শুরু হবে না। সব সংস্করণেই আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার শান্ত। ওর এমন ব্যাটিংয়ে আমি বিস্মিত না, এটাই আসলে ওর আসল রূপ। এমন ব্যাটিং করার সামর্থ্য ওর আছে।’

লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও ধারাবাহিক হতে পারেননি শান্ত। ফলে সামাজিকমাধ্যমে তাকে নিয়ে নিয়মিতই ট্রল হয়। বাশার মনে করেন এই আলোচনাই শান্তকে চাপে ফেলে দেয়, ‘আমরাই মাঝেমধ্যে ওকে চাপে ফেলে দেই। ক্রমাগত ট্রল বা সমালোচনা হলে খেলোয়াড়দের ওপর চাপ পড়ে। এড়িয়ে যাওয়ার কথা বললেও এটা সহজ হয় না। আর এই প্রভাব ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে পড়ছিল। ওর ব্যাটিং দেখে আমার কাছের এটা মনে হয়েছে। তবে ভালো খবর হচ্ছে, ও ভালোভাবে ফিরে এসেছে।’

এদিকে গল টেস্টে খারাপ খেললেও এনামুল হক বিজয়কে বাদ দেওয়ার পক্ষে নন সাবেক এই অধিনায়ক। তার মতে, ‘আমার মনে হয় এনামুল হক বিজয় দলে এসেছে পারফর্ম করে। জনপ্রিয়তা দিয়ে আসলে কেউ দলে খেলে না। বিজয় কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটেও বেশ ভালো রান করে। গত বছর ৭০০ রান করেছে। ওর লাল বলের রেকর্ড যদি দেখেন, প্রথম শ্রেণির ক্রিকেটে, দারুণ। সবসময় খুলনার হয়ে সবার উপরে থাকতো। সুতরাং এজন্যই হয়তো ওকে টেস্ট ম্যাচে বিবেচনা করা হয়েছে। কিন্তু একটা তো ব্যাপার আছে যে ওর টেস্ট ম্যাচে ঘরোয়া ফর্মটা ফেরাতে পারেনি। কিন্তু তাকে নেওয়া যখন হয়েছে, আমার মনে হয় তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিত।'

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী