আফগানিস্তানের কাছে সিরিজ হারে র‌্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৪, ১১:০৯আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১১:১২

সোমবার দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাতে ২-১ ব্যবধানে সিরিজও খুঁইয়েছে। তাদের হারিয়ে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে আফগান দল। টানা সাফল্যে দলটির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতিও হয়েছে। তবে পেছনে পড়ে গেছে বাংলাদেশ। সিরিজ শেষ হতেই র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। 

সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬, আফগানিস্তানের ৮৪। বাংলাদেশ সিরিজে দুটি ম্যাচ হারায় আর আফগানরা দুটি ম্যাচ জেতায় দুই দলের পয়েন্টই এখন ৮৫। অর্থাৎ, আফগানদের ১ পয়েন্ট বেড়েছে অন্যদিকে বাংলাদেশের ১ পয়েন্ট কমেছে। তবে ভগ্নাংশের দিক থেকে আফগানরা বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। র‌্যাঙ্কিংয়ে তাই নিজেরা উঠে গেছে ৮ নম্বরে, বাংলাদেশকে ঠেলে দিয়েছে ৯ নম্বরে। অথচ ২০২২ সালে আফগানিস্তান বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তিন ধাপ পিছিয়ে থেকে। বিগত কয়েক বছরে আফগানরা যতটা উন্নতি করেছে, ঠিক ততটাই পিছিয়ে পড়েছে মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা।
  
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো এলিট টুর্নামেন্টে অংশ নেয়- এমন দলগুলোর মধ্যে বাংলাদেশের নিচে আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ। কঠিন লড়াইয়ের মধ্যে থাকা শ্রীলঙ্কার অবস্থান ৬ নম্বরে। এছাড়া সপ্তম স্থানে রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ভারত। তারপরে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের অবস্থান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি