সাকিব-তামিম-মুস্তাফিজের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
১৬ মার্চ ২০১৬, ১২:০২আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৫:০৯

সাকিব-তামিম-মুস্তাফিজের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ইডেন গার্ডেনে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান মহারণ। এই দুই দলের লড়াইয়ে স্পষ্টত পাকিস্তানই ফেভারিট। কিন্তু পরিসংখ্যান সব সময় সত্য উদঘাটন করতে সাহায্য করে না। তাই বাংলাদেশের সাম্প্রতিক যে ফর্ম তাতে করে বাংলাদেশকে পিছিয়ে রাখার কোনও অবকাশ নেই।
আর বুধবার সেই ম্যাচ শুরুর আগে আলোচনায় সাকিব-তামিম-মুস্তাফিজ। বাংলাদেশের ক্রিকেটারদের ওপর বাজি ধরতে বললে নির্ধিধাতেই এই তিন ক্রিকেটারের ওপর বাজি ধরবে বাজিকররা। বাংলাদেশ দলের সাফল্য নিশ্চিত করার জন্য সত্যিকার অর্থেই এই তিনজনের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ।

তামিম ইকবাল টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ফর্মে আছেন। বিপিএল থেকে শুরু করে এখন পর্যন্ত তার ব্যাটে রানের বন্যা বইছে। এই বন্যায় ভেসে যাচ্ছেন প্রতিপক্ষ দলের বোলাররা!

এদিকে সাকিব গড়পরতা অবদান রাখছেন। ব্যাট হাতে খুব বড় ইনিংস খেলতে না পারলেও বল হাতে ঠিকই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর নিজের আক্রমণ ত্বরান্বিত করছেন। বুধবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলসহ সমর্থকরা আশায় থাকবেন তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান সাকিব আল হাসান। বুধবারের ম্যাচেও এই সফলতা দেখাবেন সাকিব; এটাই প্রত্যাশা করছেন সাকিবিয়ানরা!

এদিকে পাকিস্তানের বিপক্ষে মূল পর্বের প্রথম ম্যাচে আবু হায়দার রনির পরিবর্তে দলে সুযোগ পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তিনি গত ৫টি টি-টোয়েন্টি ম্যাচে দলের বাইরে ছিলেন। বুধবার নিজের অভিষেক ম্যাচের মতোই কীর্তি দেখাবেন এই তরুণ। তাই তাকে নিয়ে কলকাতায় চলছে বাড়তি উন্মাদনা।

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী