আইপিএল নিলামে সাকিব-মোস্তাফিজদের ভিত্তিমূল্য কত?

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ১২:৫১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪০

আইপিএল মেগা নিলামের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তারা হলেন- নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ। 

গতকাল রাতে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। 

নিলামে যাওয়ার আগে তাদের ভিত্তি মূল্যের দিকেও চোখ বুলিয়ে নেওয়া যাক। নাহিদ রানার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। একই ভিত্তিমূল্য রিশাদ, লিটন, হদয়, শরিফুল, তানজিম সাকিব, শেখ মেহেদী ও হাসান মাহমুদের।  মোস্তাফিজের ভিত্তিমূল্য সবচেয়ে বেশি ২ কোটি রুপি। সাকিব, তাসকিন, মিরাজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। 

সৌদি আরবের জেদ্দায় নিলাম অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ নভেম্বর। 

নিলামে থাকা ৫৭৪জনের মধ্যে ভারতের ক্রিকেটার ৩৬৬জন। বিদেশি তালিকায় আছেন ২০৮ জন। তাদের মধ্যে সহযোগী দেশ থেকে আছেন ৩জন। 

নিলামে আনক্যাপড ভারতীয় থাকছেন ৩১৮জন, আনক্যাপড বিদেশি ১২ জন। 

সর্বশেষ নিলামে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একমাত্র দল পেয়েছেন শুধু মোস্তাফিজুর রহমান। গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী