রংপুরের হয়ে ২২ গজ মাতাবেন পাকিস্তানের খুশদিল শাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৬আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৬

আসন্ন গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স। শনিবার দুপুরে এই টুর্নামেন্টের জন্য ক্লাবটির জার্সি উন্মোচন হয়েছে। এবার এই ফ্র্যাঞ্চাইজিতে পাঁচ বিদেশির সঙ্গে যুক্ত হলেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। এর বাইরে রংপুরে আছেন স্টিভেন টেইলর, ম্যাথু ফোর্ড, হারমিত সিং, ওয়েন ম্যাডসেন ও জ্যাক চাপেল।

শনিবার রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে খুশদিলের নাম প্রকাশ করেন। শাহনিয়ান তামিম বলেছেন, ‘টুর্নামেন্টে ১৪ জনের স্কোয়াডের নিয়ম ছিল। আপনারা দেখেছেন আমাদের পাঁচজন বিদেশি ক্রিকেটার কে ছিল। আমাদের রংপুর রাইডার্সে বিপিএলেও খেলবেন এবং গ্লোবালেও যোগ দেবেন পাকিস্তানের (অলরাউন্ডার) খুশদিল শাহ।’

খুশদিল এর আগে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলে সফলতা অর্জন করেছেন। ১৭ ম্যাচে ৩০৪ রান এবং ১০ উইকেট রয়েছে তার। এবার তিনি গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে তার দক্ষতা দেখাবেন।  

নভেম্বরের ২৬ থেকে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত ক্যারিবিয়ান দ্বীপে চলবে গ্লোবাল সুপার লিগ। গায়ানায় ২৮ নভেম্বর রংপুরের প্রথম প্রতিপক্ষ হ্যাম্পশায়ার। বাকি দুই ম্যাচ ১ ও ৫ ডিসেম্বর, প্রতিপক্ষ ভিক্টোরিয়া ও অ্যামাজন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি