গিলেস্পিকে সরিয়ে আকিবকে প্রধান কোচ করছে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ২০:২১আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২০:২১

পাকিস্তানের প্রধান কোচ জেসন গিলেস্পিকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার স্থলাভিষিক্ত হয়ে সব ফরম্যাটের দায়িত্ব নিচ্ছেন আকিব জাভেদ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এই তথ্য জানিয়েছে।

গিলেস্পি বর্তমানে পাকিস্তানের টেস্ট কোচ। গ্যারি কারস্টেনের পদত্যাগের পর একই সঙ্গে সাদা বলের দলের অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছেন তিনি। তাকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। দায়িত্ব পাচ্ছেন সম্প্রতি পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির সমন্বয়ক হওয়া আকিব।

ক্রিকইনফো জানতে পেরেছে, আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্তের কথা জানাবে। এই দিনে অস্ট্রেলিয়া সফরের শেষ সাদা বলের ম্যাচ খেলবে পাকিস্তান। ২-০ তে সিরিজ হেরে হোয়াইটওয়াশ এড়াতে শেষ টি-টোয়েন্টি খেলবে মোহাম্মদ রিজওয়ানের দল।

জানা গেছে, পিসিবির প্রথম পছন্দ ছিলেন না আকিব। বোর্ড প্রাথমিকভাবে আগামী মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়া পর্যন্ত সব ফরম্যাটে স্থায়ীভাবে গিলেস্পিকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ান কোচ বেতন না বাড়ালে বাড়তি দুটি ফরম্যাটের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। তারপরই তাকে লাল বলের ক্রিকেট থেকেও ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

গিলেস্পির ছয় মাসের মেয়াদে পাকিস্তান মিশ্র অভিজ্ঞতা অর্জন করেছে। প্রথমবার ঘরের মাঠে তারা বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হেরেছে। অস্ট্রেলিয়ায় ২২ বছরে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কায় তারা।   

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী