অমিতের সেঞ্চুরি ও খালেদের ৫ উইকেটে ইনিংস ব্যবধানে সিলেটের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৪, ১৩:৪৫আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৩:৪৫

জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোকে উড়িয়ে দিয়ে ইনিংস ব্যবধানে জিতেছে সিলেট বিভাগ। এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। প্রথম ইনিংসে খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে ১৩০ রানে অলআউট হয়েছিল ঢাকা মেট্রো। জবাবে খেলতে নেমে  অমিত হাসানের সেঞ্চুরির পর ৩৭৬ রানের সংগ্রহ গড়েছিল সিলেট। এরপর খালেদ আবার বল হাতে ভূমিকা রাখেন। ৫ উইকেট নিয়ে মেট্রোর ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে ১০৭ রানে থামিয়ে দেন। তাতেই ইনিংস ও ১৩৯ রানের বড় জয় পায় সিলেট। দারুণ সেঞ্চুরি করে ম্যাচসেরা হন অমিত।

তৃতীয় দিন ১৯৭ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেছিল মেট্রো। কিন্তু খুব বেশি দূর যেতে পারেনি তারা। হাতে থাকা ৬ উইকেট নিয়ে আরও ৫৮ রান তুলতেই অলআউট হয় তারা। দ্বিতীয় ইনিংসে মেট্রোর সর্বোচ্চ রান সংগ্রাহক মার্শাল আইয়ুব। নাসুমের বলে বোল্ড হওয়ার আগে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া আবু হায়দার রনির ব্যাট থেকে আসে ২৮ রান। এর বাইরে কেবল আমিনুল ইসলাম বিপ্লব (১৪) দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন।

দ্বিতীয় ইনিংসে মেট্রোকে ধসিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদ। ৪৫ রানে তার শিকার ৫ উইকেট। প্রথম ইনিংসে খালেদ তিনটি উইকেট শিকার করেছিলেন। এছাড়া রেজাউর রহমান রাজা শিকার করেন তিনটি উইকেট। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের