ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ আকিব

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪, ১৮:২৩আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৮:২৩

জেসন গিলেস্পিকে বরখাস্ত করে আকিব জাভেদকে তিন ফরম্যাটেই পাকিস্তানের প্রধান কোচ করার খবরকে কয়েক ঘণ্টার মধ্যে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলারকে কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়েছে, তাও আবার ভারপ্রাপ্ত। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

গিলেস্পির কাছ থেকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেন আকিব। বর্তমানে অস্ট্রেলিয়ান কোচ পাকিস্তান দলের সঙ্গে তার দেশে দ্বিপাক্ষিক দুটি সিরিজ শেষ করেছেন। গ্যারি কারস্টেনের পদত্যাগের পর তিনি দায়িত্ব নেন।

গিলেস্পি লাল বলের দলের প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সফরের আগে দলে যোগ দেবেন তিনি।

আকিব প্রধান কোচের পাশাপাশি পুরুষদের জাতীয় নির্বাচক কমিটির সিনিয়র সদস্য হিসেবে কাজ করবেন। আট দলের টুর্নামেন্ট শেষে আবার আগের ভূমিকায় যোগ দেবেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী