ইডেনে এক টুকরো বাংলাদেশ

রবিউল ইসলাম, কলকাতা থেকে
১৬ মার্চ ২০১৬, ১৬:০১আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৮:০৩

ইডেনে এক টুকরো বাংলাদেশ শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছে পাকিস্তানের। এই ম্যাচটি ঘিরে আগের দিন থেকেই উৎসবের নগরীতে পরিণত হয়েছে কলকাতা শহর। প্রত্যেকটি বাঙালি নিজেদের পরিচয় ধারণ করে বাংলাদেশকে সমর্থন জানাতে যে যার মতো করে ইডেনের গ্যালারিতে অবস্থান করছেন। তাদের উদ্দেশ্য একটাই- বাংলাদেশকে সমর্থন জানানো।
ম্যাচ শুরুর আগেই গলা ফাঁটিয়ে চিৎকার করছেন মাশরাফি-মাশরাফি বলে। অবশ্য মাশরাফি এখন আইডল; তাইতো ভারতীয় সাংবাদিকরা তার কাছে জানতে চান কিভাবে একটি দেশকে এভাবে বদলে দেওয়া গেলো? মাশরাফি অবশ্য সেই সব উত্তরে সব সময় বলেন ইতিবাচক মানসিকতা নিয়ে ক্রিকেট খেলার কথা।
প্রথম বলটি যখন তাসকিন ছুঁড়লেন; ৬৬ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ইডেন গার্ডেনের প্রায় ১০ হাজার সমর্থক চিৎকার দিয়ে তাদের সমর্থন জানান দিলেন। শুধু যে কলকাতার সমর্থকরাই সমর্থন করছেন এটা কিন্তু নয়; বাংলাদেশ থেকে আগের রাতে প্রায় ৪ হাজার সমর্থক কলকাতায় এসেছেন বাংলাদেশকে সমর্থন জানাতে। যাদের সঙ্গে রয়েছেন বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল, সঙ্গীত শিল্পী শফিক তুহিন, অভিনেতা পিযুষ বন্দোপাধ্যায় এবং মডেল নোবেল। বাংলাদেশের খেলা দেখতে উপস্থিত মডেল নোবেল

বাদ পড়েননি বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ইডেনের গ্যালারির এক অংশ তাই হলুদ রংয়ে সেজেছে। ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত এই উচ্ছ্বাস চলবে ভক্তদের। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালও দল-বল নিয়ে উপস্থিত হয়েছেন ইডেনে। বাংলাদেশের জার্সি গায়ে, পতাকা নিয়ে হুল্লোড় করে মাঠে উপস্থিত হয়েছেন তিনি।

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম