সাকিবের দারুণ পারফরম্যান্সের পরও হারলো বাংলা টাইগার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৪, ২৩:৩২আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ২৩:৩৬

আবুধাবিতে টি-টেন লিগে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। তার এমন পারফরম্যান্সের পরও হেরেছে বাংলা টাইগার্স। আগে ব্যাটিং করে সাকিবের দল ১০৬ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ৩ বল আগেই ৬ উইকেট জিতে যায় স্যাম্প আর্মি।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর)। স্টেডিয়ামটির মৌসুম শুরুর প্রথম ম্যাচেই বাংলা টাইগার্স খেলেছে স্যাম্প আর্মির বিপক্ষে। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১০৬ রান করে বাংলা টাইগার্স। ইনিংসের সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত থাকেন দাসুন শানাকা। ২৭ বলের ইনিংসে ৬ ছক্কা ও ৪ চার মারেন লঙ্কান এই অলরাউন্ডার। দ্বিতীয় উইকেটে শানাকার সঙ্গে হজরতউল্লাহ জাজাই ৪৩ বলে ৮৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। জাজাই খেলেন অপরাজিত ৩৫ রানের ইনিংস। বাংলা টাইগার্সের একমাত্র উইকেটটি নিয়েছেন আমির হামজা।

১০৭ রানের জবাবে খেলতে নেমে স্যাম্প আর্মি দলীয় ৮ রানে তাদের প্রথম উইকেট হারায়। প্রথম ওভারের শেষ বলে শারজিল খানকে ফেরান জশ লিটল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও জয় পেতে সমস্যা হয়নি স্যাম্পের। দ্রুত ২ উইকেট হারিয়ে স্যাম্প আর্মির স্কোর ৬.১ ওভারে দাঁড়ায় ৪ উইকেটে ৬৫ রান।

ব্যাটিংয়ে নামতে না পারা সাকিব বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। করেছেন একটি রানআউটও। জ্যাক টেলর ও করিম জান্নাত ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। জ্যাক টেলর ১৩ বলে ২৭ এবং করিম ৯ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। মূলত ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯ রান করেন ডু প্লেসির ইনিংসটিই পার্থক্য গড়ে দেয়।

২ ওভারে ১৫ রানে ২ উইকেট নেওয়া অধিনায়ক সাকিব বাংলা টাইগার্সের সেরা বোলার। এছাড়া জশ লিটলি নেন একটি উইকেট।

 

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি