শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও দৃষ্টি যুবাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৪, ১৯:১৮আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৯:১৮

বয়স ভিত্তিক এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে বাংলাদেশ দলের যুবারা রবিবার সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে। তার আগে শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেলো যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাভিদ নেওয়াজ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অধিনায়ক তামিম জানিয়েছেন, শুধু এশিয়া কাপ নয়, আগামী বিশ্বকাপেও চোখ তাদের।

এক প্রশ্নের জবাবে জুনিয়র তামিম বলেছেন, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। এই দলে আগের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া পাঁচজন ক্রিকেটার আছেন। আমরা দারুণ আশাবাদী এবারও শিরোপা জিততে পারবো।’

গতবার বাংলাদেশ যুবাদের কোচ ছিলেন স্টুয়ার্ট ল। এবার যুব বিশ্বকাপ জেতানো কোচ নাভিদ নেওয়াজকে পাওয়া দলের জন্য বাড়তি প্রেরণা। অধিনায়ক তামিম বললেন, ‘বিশ্বকাপজয়ী কোচ আছেন আমাদের সঙ্গে। এটা খুবই প্রেরণাদায়ক। আমরা চাই এশিয়া কাপের পাশাপাশি যেন বিশ্বকাপও জিততে পারি। গত তিন-চার মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে দাপুটে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের দলের বন্ধন অসাধারণ।’

এদিকে, দলের পরিকল্পনা তুলে ধরে কোচ নাভিদ নেওয়াজ গণমাধ্যমকে বলেছেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর সিলেট ও রাজশাহীতে ক্যাম্প করেছি। দলের জন্য একটি নির্দিষ্ট কৌশল তৈরির চেষ্টা করছি। ভালো পরিকল্পনা নিয়ে এগোলে বিশ্ব ক্রিকেটে ফলাফল আসবেই। তবে দলটি এখনো নতুন। এশিয়া কাপের পর আরও কিছু সিরিজে আমরা নিজেদের শক্তি-সামর্থ্যের পূর্ণ প্রতিচ্ছবি দেখতে পাব। বিশ্বকাপ জেতার ভাবনা এখন মাথায় নেই, বরং আমি দলের ভিত শক্ত করতেই বেশি মনোযোগী। সেখান থেকেই ক্রিকেটাররা ধারাবাহিকভাবে ভালো করবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী