মাথায় আঘাত পেয়ে তাসকিন ব্যাটিং না করলেও নিলেন ৬ উইকেট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ২২:৩৫আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২২:৩৫

রবিবার ৯ উইকেট ২৬৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সোমবার সকালে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ইনিংস ঘোষণা করেন। অথচ তাসকিন আহমেদ ১১ ও শরিফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। ইনিংস ঘোষণার পর মিরাজের এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কেউ কেউ মনে করেন দুজন মিলে আরও কিছু রান যোগ করা যেত। আবার কেউ কেউ মনে করেন হয়তো সকালের আর্দ্রতা, কন্ডিশন আর নতুন বল কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের উইকেট দ্রুত তুলে নেওয়ার আশায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে আসল ঘটনা তেমন কিছু নয়। মাথায় বল লাগার কারণেই মূলত ব্যাটিং করেননি তাসকিন।

তাসকিনের স্ত্রী সায়েদা নাইমা রাবেয়া আসল বিষয়টি খোলাসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্য ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় হেলমেটে বলের আঘাত পান তাসকিন। চতুর্থ দিন ব্যাটিং না করলেও বল হাতে ছিলেন দারুণ। ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে ৫ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই পেসার।

মঙ্গলবার তাসকিনের সহধর্মিণী নাইমা ফেসবুকে আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল ফজর আজানের একটু আগে জানতে পারলাম আমার স্বামী ক্রিকেট বলে মাথায় আঘাত পেয়েছেন। যদিও মাথায় হেলমেট পরা ছিল। তাও যারা খেলেন, তারা বুঝতে পারেন ব্যথাটা কেমন হতে পারে। খবরটা শোনার পর খুব কষ্ট পেলাম।’

স্ত্রীর বারণ শুনেও বোলিংয়ে নেমেছিলেন তাসকিন। বিষয়টি উল্লেখ্য করে নাইমা ফেসবুকে আরও লেখেন, ‘কারণ আমি তো তার জন্য দোয়া করা ছাড়া কিছু করার ছিল না। আমি তার থেকে অনেক দূরে। এমনকি আমি তার কষ্টও অনুভব করেছি, তারা খারাপ সময় বা অসুস্থ থাকা সত্ত্বেও পরিবারকে কাছে পায় না। আমি তাকে বলেছিলাম, যদি ঘাড় এবং মাথা ব্যথা না কমে, দয়া করে খেলো না। ওষুধ দিয়ে আর কতটুকুই ব্যথা সারে?’

নাইমা আরও লিখেছেন, ‘ওর সঙ্গে কথা বলার পর ফজর নামাজ আদায় করে আরও ২ রাকাত বেশি নামাজ আদায় করলাম, যাতে সে ভালো থাকে এবং আল্লাহ তাকে হেফাজত করেন। শুকরিয়া আদায় করলাম এর থেকেও বড় কোনও ব্যথা থেকে আল্লাহ তাকে হেফাজত করেছেন। যেখানে আমি চাচ্ছিলাম না তাসকিন খেলুক তার ব্যথা নিয়ে! সেখানে আজ তাসকিন ৬টা উইকেট পেয়েছেন। আরও ২টা উইকেট মিস ও হয়েছে (ক্যাচ মিস হয়েছে)। এটাও ভালোর জন্যই (ইনশাআল্লাহ)।’

৮ বছরের ক্যারিয়ারে আগের ১৫ ম্যাচে তিনবার ৪ উইকেট পেয়েছিলেন তাসকিন। ১৬তম ম্যাচে তিনি পেলেন ৫ উইকেটের অনির্বচনীয় স্বাদ। সোমবার তার আগুনে বোলিংয়ে ক্যারিবিয়দের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৫২ রানে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের