কামরানের সেঞ্চুরি, বোলারদের নৈপুণ্যে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ২১:০২আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২১:১৬

এই মাসে পিছিয়ে পড়েও টানা দ্বিতীয়বার ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তারের নজির দেখিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ায় শুরুতে পিছিয়ে পড়ে সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতেও একইভাবে সিরিজ নিশ্চিত করেছে। তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। 

বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিকের ব্যাটে দারুণ সূচনা করে সফরকারী দল। আইয়ুব (৩১) বিদায় নিলে ভাঙে ৫৮ রানের জুটি। সঙ্গী শফিক অবশ্য ফিফটির দেখা পেয়েছেন। ফেরার আগে ৬৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ফিরেছেন ৫০ রানে। তার পর ইনিংসের গতিপথ নির্ধারণ করে দেয় কামরান গুলামের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার ব্যাটিংই তিনশ রানের ভিত রচনা করেছে।

এনগারাভার বলে দলের ২৩২ রানে ফিরেছেন কামরান। ফেরার আগে ৯৯ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেছেন। ম্যাচসেরাও তিনি। তার পর শেষটায় স্কোর তিনশ ছাড়াতে ভূমিকা রাখে তায়িব তাহিরের ক্যামিও ইনিংস। ১৬ বলে ৪ চারে ২৯ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ব্যাটিংয়েই ৬ উইকেটে ৩০৩ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারী দল। 

সিকান্দার রাজা ৪৭ রানে নিয়েছেন দুটি উইকেট। রিচার্ড এনগারাভা ৫৫ রানে নেন দুটি। একটি করে নিয়েছেন ব্লেসিং মুজারাবানি ও ফারাজ আকরাম। 

জবাবে সেভাবে লড়াই করতে পারেনি জিম্বাবুয়ে। শুধু অধিনায়ক ক্রেইগ আরভিনের ব্যাট থেকেই আসে ৬৩ বলে ৫১ রানের ইনিংস। কিন্তু সেই লড়াই যথেষ্ট ছিল না। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়ের মার। সফরকারী বোলারদের ক্লিনিক্যাল পারফরম্যান্সে ৪০.১ ওভারে ২০৪ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস। 

দুটি করে উইকেট নিয়েছেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ, আমের জামাল। একটি করে নিয়েছেন ফয়সাল আকরাম ও কামরান গুলাম।

/এফআইআর/          
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী