সাকিব দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই: বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:০৭

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব আল হাসান ঘরের মাঠে শেষবার লাল বলের ক্রিকেট খেলার আশা করেছিলেন। কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশেই আসতে পারেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলার ইচ্ছা ছিল তার। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ওয়ানডেতে থাকবেন কিনা সেটি নিয়ে কৌতুহল বাড়ছে। রবিবার এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে কথা বলেছেন। 

ঢাকার একটি হোটেলে ‘তারুণ্যের উৎসব’ এর যাত্রা শুরুর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে সাকিবের খেলার প্রসঙ্গ উঠলে ফারুক বলেছেন, 'সাকিবের ব্যাপারে আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আমাকে বারবার জিজ্ঞেস করা হলে…আমি ঠিক বিব্রত না, আমি চাই সাকিব খেলুক। কিন্তু ব্যাপারটা আসলে...যে কারণে ও আসতে পারছে না, এটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনওভাবে সম্পৃক্ত নয়। তাই আমার জন্য এটার উত্তর করা খুব কঠিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত আছে তাদের ব্যাপারটা মীমাংসা করতে।’

সাকিব ভারত সিরিজের সময় বলেছিলেন আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন। বোর্ডের কাছেও সাকিবের এই চাওয়ার গুরুত্ব রয়েছে। ফারুক বলেছেন, ‘(চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য) সাকিব তো এখনও আমাদের তালিকায় আছে। আমরা তো আশা করি, সে যেভাবে চাচ্ছে বা এটা যদি একটা সমাধান হয়, আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে জাতীয় দলের খেলার।’

তবে জাতীয় দলে খেলা আর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা এক নয়-বিষয়টি উল্লেখ করে বিসিবি সভাপতি আরও বলেছেন, ‘এভাবে আসলে একজন ক্রিকেটারের জন্য... শুধু দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে, তাকে মানসিকভাবে খুব একটা...। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের হয়ে খেলা এক নয়। প্রস্তুতি পর্ব হয়, দলের সমন্বয়টা দরকার হয় বেশি। এটা যেহেতু করতে পারছে না, আমার মনে হয় ও (সাকিব) তাই এখন দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ওর ওপরেই ছেড়ে দিয়েছি যে, ও কী চিন্তা করছে।’

এই মুহূর্তে সাকিব আবুধাবি টি-টেন লিগে খেলে বেড়াচ্ছেন। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিব সুযোগ না পেলে হয়তো লঙ্কান প্রিমিয়ার লিগে তাকে দেখা যেতে পারে। আগামী ১১ ডিসেম্বর শ্রীলঙ্কায় শুরু হবে লঙ্কা টি-টেন লিগ। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের