মরিসভিলেকে উড়িয়ে টি-টেনে ডেক্কানের রেকর্ড শিরোপা

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ০০:২৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:৫২

আবুধাবি টি টেনের ফাইনালে মরিসভিলে স্যাম্প আর্মিকে উড়িয়ে শিরোপা জিতেছে ডেক্কান গ্ল্যাডিয়েটর্স। সোমবার আবুধাবিতে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১০৪ রান করে মরিসভিলে। জবাবে ১৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায় ডেক্কান।

এনিয়ে রেকর্ড তৃতীয়বার টি টেনের চ্যাম্পিয়ন হলো ডেক্কান। ২০২১ ও ২০২২ সালে দুইবার শিরোপা জিতেছিল তারা, নর্দার্ন ওয়ারিয়র্সের সঙ্গে যৌথভাবে এতদিন সর্বোচ্চ ট্রফি জয়ী ছিল দলটি। এবার রেকর্ডটা নিজের করে নিলো ডেক্কান।

টম কোহলার-ক্যাডমোর ২১ বলে ৫ চার ও ৪ ছয়ে ৫৬ রানে অপরাজিত থেকে ডেক্কানকে জয়ের বন্দরে নেন। নিকোলাস পুরান তার সঙ্গে ৫১ রানের জুটি গড়ে ফিরে যান। ১০ বলে ২৮ রান করেন তিনি। 

ক্যাডমোর ঝড় তোলেন

ক্যাডমোরের সঙ্গে রাইলি রুসোর ৪৪ রানের জুটিতে জয়ের ভিত গড়ে তোলে ডেক্কান। ৬.৫ ওভারে ২ উইকেটে ১১০ রান করে দল।

মরিসভিলেকে একশর বেশি স্কোর এনে দিতে অবদান রাখেন ফাফ ডু প্লেসি। ৩৪ রান করেন তিনি। ২১ রান আসে আন্দ্রিয়েস গাউসের ব্যাটে।

রিচার্ড গ্লিসন ২ ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি