বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে জাংগু, গ্রিভস

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩

জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই দুই দল তাদের ওয়ানডে সিরিজের দল চূড়ান্ত করলো। সোমবার বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজ তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তিন ম্যাচের সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দলে প্রথমবার ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার আমির জাংগু। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে বাদ পড়া জাস্টিন গ্রিভসকে ফেরানো হয়েছে।

সম্প্রতি ঘরোয়া সুপার ৫০ ওয়ানডে টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন জাংগু ও গ্রিভস। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ৪৪৬ রান করেন জাংগু, তিন ফিফটি ও এক সেঞ্চুরি ছিল। পাঁচ ইনিংসে টানা তিন সেঞ্চুরিতে ১৩৩.৬৬ গড়ে ৪০১ রান করেন গ্রিভস। এছাড়া অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২০১ রানের জয়েও শতক হাঁকান তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ এ জেতা ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন হেইডেন ওয়ালশ ও জুয়েল অ্যান্ড্রু। স্কোয়াডের বাকিরা জায়গা ধরে রেখেছেন।

অধিনায়ক শাই হোপ ও সহঅধিনায়ক ব্র্যান্ডন কিং ব্যাটিং ইউনিটে নেতৃত্ব দেবেন। এছাড়া ব্যাটিং অর্ডারে শক্তি বাড়াতে আছেন এভিন লুইস, শিমরন হেটমায়ার, শেরফানে রাদারফোর্ড, কিসি কার্টি ও রোস্টন চেজ। ফাস্ট বোলিং ইউনিটে আছেন আলজারি জোসেফ ও শামার জোসেফ, আছেন জেইডেন সিলস ও ম্যাথু ফোর্ড। স্পিন বোলিং বিভাগের নেতৃত্বে গুডাকেশ মোটি।

আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহঅধিনায়ক), কিসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাংগু (উইকেটকিপার), আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি