প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন, পরীক্ষা দিলেন সাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:১৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:১৬

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব আল হাসানকে কখনও বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়নি। তবে চলতি বছর কাউন্টি মৌসুমে সারের হয়ে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে তার বোলিং অ্যাকশন। বিসিবি সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের বার্মিংহামের অদূরে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের বিশেষজ্ঞদের সামনে সোমবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। এখন তাকে অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য।

৯ থেকে ১২ সেপ্টেম্বর কাউন্টি ম্যাচে সমারসেটের বিপক্ষে ৬০ ওভার বল করে ৯ উইকেট নেন সাকিব। সারে ও সমারসেটের ম্যাচে ডেভিড মিলনস ও স্টিভ ও’শফনেসি অনফিল্ড আম্পায়ার ছিলেন। তাদের রিপোর্টের ভিত্তিতেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। 

যদিও এই অবস্থাতেও সাকিব আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন।  তবে ইসিবির অধীন যেকোনও ম্যাচ খেলতে হলে তাকে বোলিং অ্যাকশনের ছাড়পত্র নিয়েই খেলতে হবে। সে কারণেই ইসিবি অনুমোদিত লাফবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি