ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ বিক্রি হলো আড়াই লাখ ডলারে

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:১৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:১৫

মানুষটা যখন সর্বকালের সেরা ব্যাটার, তখন তার ক্রীড়া সামগ্রী নিলামে উচ্চমূল্যে বিক্রি হবেই। কথা হচ্ছে স্যার ডন ব্র্যাডম্যানের। তার ব্যাগি গ্রিন টুপি নিলামে বিক্রি হয়েছে আড়াই লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকার কিছু বেশি!

ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে এমন স্মারক দুর্লভ। সূর্যে রং জ্বলে যাওয়া ও প্রায় জীর্ণ এই টুপিটির বয়স ৮০ বছর। আছে পোকায় কাটার চিহ্ন। 

নিলামের কাজটি করেছে বিখ্যাত ব্রিটিশ অকশন হাউজ বোনহামস। তারা জানিয়েছে, ব্র্যাডম্যান টুপিটি ১৯৪৭-৪৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় পরেছিলেন। যা ছিল ঘরের মাঠে তার শেষ সিরিজ। 

নিলামের স্থায়ীত্ব ছিল মাত্র দশ মিনিট। নিলাম শুরু হতেই হু হু করে বাড়তে থাকে দাম। যার শুরুটা হয়েছিল ১ লাখ ৬০ হাজার ডলার থেকে। পরে সেটা গিয়ে ঠেকেছে আড়াই লাখ ডলারে। পরে ক্রেতার প্রিমিয়াম ফিসহ টুপিটির মোট দাম পড়েছে ৩ লাখ ১০ হাজার ডলার। 

বোনহামস আরও জানিয়েছে, এটাই একমাত্র পরিচিত ব্যাগি গ্রিন টুপি যেটা ব্র্যাডম্যান সিরিজের সময় পরেছিলেন। ওই সিরিজে ৬ ইনিংসে তিন সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরিতে ব্র্যাডম্যান করেছিলেন ৭১৫ রান। গড় ছিল ১৭৮.৭৫। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি