আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের শারমিন

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:২১

প্রায় দেড় বছর পর ফিরেই পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন বাংলাদেশের নারী ক্রিকেটার শারমিন আক্তার। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান ছিল তার। যার স্বীকৃতি হিসেবে নভেম্বরে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ক ও ইংল্যান্ডের ড্যানি ওয়াট হজ। ছেলেদের তালিকায় রয়েছেন ভারতের পেসার জসপ্রীত বুমরা, দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও পাকিস্তানের হারিস রউফ। 

আইরিশদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পেছনে ব্যাট হাতে মূল কারিগর ছিলেন শারমিন। তাই প্রথমবারের মতো মাসসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন। তার আগে এই অ্যাওয়ার্ড জিতেছেন নাহিদা আক্তার। 

নভেম্বরে দুটি অসাধারণ পারফরম্যান্স ছিল শারমিনের। প্রথম ম্যাচে ১৫৪ রানে জয়ের দিনে দাপট দেখিয়ে ক্যারিয়ার সেরা ৯৬ রানের ইনিংস খেলেছেন। ম্যাচসেরাও হন তিনি। তার দাপট অব্যাহত ছিল দ্বিতীয় ম্যাচেও। মিরপুরে ৫ উইকেটে জয়ের দিন করেছেন ৪৩ রান।    

ছেলেদের বিভাগে দ্বিতীবারের মতো এই পুরস্কার জয়ের হাতছানি বুমরার সামনে। নভেম্বরেই টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে স্মরণীয় ভূমিকা রাখেন তিনি। প্রথম ইনিংসে বল হাতে ৩০ রানে নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪২ রানে তিনটি শিকার করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের আশা বাঁচিয়ে রাখতে ভূমিকা রেখেছেন। 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনের পারফরম্যান্স ছিল আরও নজর কাড়া। ২০২২ সালের পর প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে এই পুরস্কার জয়ের হাতছানি তার সামনে। প্রথম টেস্টে লঙ্কানদের ২৩৩ রানে হারাতে বল হাতে রেকর্ড গড়া পারফরম্যান্স ছিল তার। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৪২ রানে গুটিয়ে গেছে ১৩ রানে তার ৭ উইকেট শিকারে! পুরো ম্যাচে ১১ উইকেট নিয়ে ছিলেন ম্যাচসেরা। 

 

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী