বিপিএলে সাকিবের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫

আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরে চিটাগং কিংসে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর তার জাতীয় দলে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এরই ধারাবাহিকতায় আসন্ন বিপিএলে তার অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেননা নিরাপত্তাজনিত কারণে সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে দেশে আসতে পারেননি। দেশে হতে যাওয়া বিপিএল খেলতেও তিনি আসবেন কি না সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে! এ ব্যাপারে কথা বলেছেন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদের চৌধুরী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সামির বলেছেন, ‘আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এই প্রশ্নের উত্তর দিতে দিতে। আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। তবে আমরা আশাবাদী সাকিব খেলতে পারবেন। আমার সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনে তিনি জানিয়েছেন যে, কিছু গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।’

যদিও সাকিবের বিপিএলে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি সামির, ‘উনি এখনও কিছু নিশ্চিত করেননি। ইতিবাচক বা নেতিবাচক কিছুই বলতে পারছি না। এটি পরিস্থিতির ওপর নির্ভর করছে। জাতীয় দলে না খেললেও বিপিএলে তার অংশগ্রহণ নিয়ে এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য পাইনি।’

সাকিব না খেললে তার বিকল্প কী হবে- এমন প্রশ্নে সামির বলেছেন, ‘সাকিবের অভাব পূরণ করা কঠিন। বাঁহাতি স্পিনার হিসেবে তার বিকল্প পাওয়া সহজ নয়। তবে আমরা স্থানীয় কোনও বাঁহাতি স্পিনার নিতে পারি। সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের