হেডের সেঞ্চুরির পর কামিন্স-বোল্যান্ডের বোলিংয়ে অস্ট্রেলিয়ার দিন

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২২

দ্বিতীয় দিনের শেষ তিন ওভারে চারটি চার মারলো ভারত, তাতে করে ব্যবধান কমে দাঁড়ালো ২৯ রানে। তবে দিনটা অস্ট্রেলিয়ার। ট্র্যাভিস হেড ১৪১ বলে ১৪০ রানের দারুণ ইনিংস খেলেন। ৫৪ রান করে তাকে সমর্থন দেন মার্নাস লাবুশেন।  তাতে করে অস্ট্রেলিয়া ১৫৭ রানের লিড নেয়।

পরে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড ভারতের টপ অর্ডারে ভাঙন ধরান। ১০৫ রানে ৫ উইকেট হারায় তারা। চতুর্থ ওভারে লোকেশ রাহুলকে (৭) ফেরান কামিন্স। যশস্বী জয়সাওয়াল (২৪) ও বিরাট কোহলিকে (১১) মাঠছাড়া করেন বোল্যান্ড। শুবমান গিল (২৮) ও রোহিত শর্মা (৬) হতাশ করেন।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২৮ রানে দিন শেষ করে ভারত। দুটি করে উইকেট নেন বোল্যান্ড ও কামিন্স।

এর আগে ১ উইকেটে ৮৬ রানে দিন শুরু করে অস্ট্রেলিয়া। নাথান ম্যাকসুইনি ও লাবুশেন ৩৮ ও ২০ রানে খেলতে নামেন।

দিনের শুরুতেই ম্যাকসুইনি (৩৯) ও স্টিভ স্মিথ (২) জসপ্রীত বুমরার শিকার হন। তারপর লাবুশেন ও হেডের ৬৫ রানের জুটিতে প্রতিরোধ গড়ে স্বাগতিকরা।

এরপর নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়া উইকেট হারালেও হেডের সেঞ্চুরিতে স্বস্তি ফেরে।

বুমরা ও মোহাম্মদ সিরাজ চারটি করে উইকেট নেন।  

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে