আশা জাগিয়েও হার, আইরিশদের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৮

আগের দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। সিরিজের শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। সেই লক্ষ্যে আশাও জাগিয়েছিল স্বাগতিকরা। কিন্তু শেষ ওভারে আইরিশ ব্যাটার লরা ডেলানির বীরত্বে এক বল হাতে রেখেই ৪ উইকেটের জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।  

শেষ দিকে আইরিশদের ভালোই চাপে ফেলতে পেরেছিল বাংলাদেশ। ১২৪ রানের লক্ষ্যে সফরকারী দল ১৬-১৯ ওভার কোনও বাউন্ডারির দেখা পায়নি। কিন্তু স্বর্ণা আক্তারের ২০তম ওভারেই ম্যাচের ভাগ্য বদলে দেন ডেলানি। শেষ ওভারে আইরিশদের প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম বলেই অবশ্য কেলিকে রানআউট করে চাপ ধরে রেখেছিল স্বাগতিক দল। কিন্তু প্রান্ত আগলে থাকা ডেলানি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। দ্বিতীয় বলে ডাবল নিয়ে পরের তিন বলে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ম্যাচসেরা তাই ডেলানি। 

সিলেটে শুরুতে টস হেরে ব্যাট করে ৭ উইকেটে ১২৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। মূলত টপের দুই ব্যাটারের অবদানেই এই সংগ্রহ দাঁড় করানো গেছে। ওপেনার সোবহানা মোস্তারির ৪৩ বলে ৪৫ ও শারমিন আক্তারের ৩৩ বলে ৩৪ রান অবদান রাখে। তাছাড়া ১২ রান আসে মুর্শিদার ব্যাট থেকে। বাকি ব্যাটাররা সিঙ্গেল ডিজিটে শুধু আসা-যাওয়া করেছেন! 

আইরিশদের হয়ে সেরা বোলার ছিলেন ওরলা প্রেন্ডারগাস্ট। পুরো সিরিজে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা তিনি। ২২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুটি নিয়েছেন অ্যাইমি ম্যাগুয়ের। 

জবাবে আইরিশ দল ৬  উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়েছে। ওপেনিং জুটিতেই তারা যোগ করে ৫৫ রান। অ্যামি হান্টার ২৮ রানে জান্নাতুল ফেরদৌসের বলে আউট হলে ভাঙে জুটি। দ্রুত সময়ে অধিনায়ক গ্যাবি লুইসও ২১ রানে রাবেয়ার শিকার হয়েছেন। তার পর ওরলা প্রেন্ডারগাস্ট ১১ রান ও লিয়া পল শূন্য রানে ফিরলে প্রান্ত আগলে বীরত্ব দেখিয়েছেন লরা ডেলানি। রেবেকা স্টকেলের সঙ্গে ৩৩ রানের জুটিতে দলকে জয়ের কাছে নিয়ে গেছেন। স্টকেল আউট হন ১৯ রানে। 

বাংলাদেশের হয়ে ১৭ রানে দুটি  উইকেট নেন রাবেয়া খান। একটি করে নেন নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস। 
   
/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের